ছবি: সংগৃহীত
শিক্ষা

শুক্রবার এসএসসির ফল প্রকাশ 

নিজস্ব প্রতিবেদক: আগামী শুক্রবার এসএসসি ও সমমানের পরীক্ষা ফল প্রকাশ হবে। এবার প্রথমবারের মতো সরকারি ছুটির দিনে ফল প্রকাশ করতে যাচ্ছে শিক্ষাবোর্ড।

আরও পড়ুন: সিলেবাস নিয়ে মাউশি’র ৬ নির্দেশনা

শুক্রবার (২৮ জুলাই) সকাল সাড়ে ১০ টায় নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে একযোগে ফল প্রকাশিত হবে বলে জানিয়েছে শিক্ষাবোর্ড।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক অধ্যাপক তপন কুমার সরকার জানান, ফল প্রকাশের সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। এখন শুধু একটি ক্লিক করে ফল প্রকাশ করা হবে।

আরও পড়ুন: শিক্ষকদের আন্দোলনের উসকানি আছে

ঐ দিন প্রকাশের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলের সংক্ষেপ তুলে ধরা হবে। এরপর বোর্ড থেকে একটি ক্লিকের মাধ্যমে সবার জন্য ফলাফল উন্মুক্ত করা হবে।

ফল যেভাবে জানা যাবে-

এসএসসি ও সমমানের ফল ৩ ভাবে জানতে পারবে পরীক্ষার্থীরা।

১) ফল প্রকাশের পরপরই সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে এক সেট পাঠিয়ে দেওয়া হবে। শিক্ষার্থী সেখান থেকে ফল জানতে পারবে।

২) শিক্ষার্থীরা ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে educationboardresults.gov.bd রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে রেজাল্ট শিট ডাউনলোড করতে পারবে।

আরও পড়ুন: স্কুলে অনুপস্থিত ৩৪ শিক্ষককে শোকজ

৩) এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে। সেক্ষেত্রে মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে SSC লিখে স্পেস দিয়ে ইংরেজিতে বোর্ডের প্রথম ৩ অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর দিতে হবে। এরপর আবারও স্পেস দিয়ে পরীক্ষার বছর লিখে 16222 নম্বরে পাঠাতে হবে (উদাহরণ-SSC DHA ROLL YEAR)।

ফিরতি মেসেজে ফল জানানো হবে।

এছাড়া শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক রেজাল্ট শিট পেতে বোর্ডের ওয়েবসাইট প্রবেশ করতে হবে। এরপর রেজাল্ট কর্নারে ক্লিক করে শিক্ষা প্রতিষ্ঠানে ইআইআইএন (EIIN) এন্ট্রি করলে ঐ শিক্ষা প্রতিষ্ঠানের রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে।

আরও পড়ুন: শিক্ষার্থীদের আনন্দচিত্তে শিখতে দিন

প্রসঙ্গত, গত ৩০ এপ্রিল এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় এবং শেষ হয় ২৮ মে।

সে হিসেবে, ৩০ জুলাই এসএসসি পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিন পূর্ণ হবে। সাধারণত ২ মাসের মধ্যে ফল প্রকাশের রেওয়াজ আছে। এবারও এর ব্যত্যয় ঘটছে না।

এবার এসএসসি পরীক্ষায় ৯ টি সাধারণ শিক্ষাবোর্ড এবং মাদ্রাসা কারিগরি বোর্ডের অধীনে অংশ নেয় ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন পরীক্ষার্থী।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

মাদারীপুরে খাল খনন কার্যক্রম পরিদর্শনে এমপি জাহান্দার

মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শামসুন্নাহার হাই স্কুল-সংলগ্ন দীর্ঘদিনের অ...

খানা-খন্দে ভরপুর মাদারীপুর-শরীয়তপুর মহাসড়ক 

সড়কটি কয়েক মাসের মধ্যেই সড়কের বিভন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও...

পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তার বাধ্যতামূলক অবসর 

বাংলাদেশ পুলিশের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।...

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

ভারতে পুলিশি সহিংসতার শিকার মানুষের প্রতি সংহতি জানিয়ে দেশব্যাপী বিক্ষোভ কর্ম...

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি সরবরাহ উল্লে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা