ফাইল ছবি
শিক্ষা

প্রাথমিকের প্রধান হচ্ছেন ৩৮৪ নন-ক্যাডার

শিক্ষা ডেস্ক: ৪০তম বিসিএসের নন-ক্যাডার থেকে ৩৮৪ জনকে প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হবে। শিগগিরই এই নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

আরও পড়ুন: পিএইচডি প্রোগ্রামে ভর্তির আহ্বান

সোমবার (১৯ জুন) পিএসসির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪০তম বিসিএস পরীক্ষা ২০১৮–এর লিখিত ও মৌখিক—উভয় পরীক্ষায় উত্তীর্ণ হলেও ক্যাডার পদে সুপারিশ করা সম্ভব হয়নি এমন প্রার্থীদের মধ্যে যারা ইতোমধ্যে ৯ম থেকে ১২তম গ্রেডে নন-ক্যাডার পদে চাকরি পেতে আগ্রহ প্রকাশ করে অনলাইনে আবেদন করেছেন, তাদের মধ্যে সংশ্লিষ্ট নিয়োগবিধি অনুযায়ী যোগ্যতা রয়েছে, এমন প্রার্থীদের মেধার ভিত্তিতে বাছাই করে সুপারিশের জন্য পিএসসি সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের আওতাভুক্ত অধিদপ্তর/দপ্তরের পদে পছন্দক্রম প্রদানের জন্য দরখাস্ত আহ্বান করা হয়েছে।

আরও পড়ুন: ঝামেলার আশঙ্কায় অভিযোগ প্রত্যাহার

নন-ক্যাডারে পদ পেতে আবেদনকারী প্রার্থীদের মধ্য থেকে মোট ৪ হাজার ৪৭৮ জনকে বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের শূন্য পদ ৩৮৪টি।

প্রসঙ্গত, বর্তমানে ৬৬ হাজার ৫৬৬টি প্রাথমিক বিদ্যালয়ে ৩৭ হাজার ৯২৬টি শূন্যপদ রয়েছে। এর মধ্যে শুধু প্রধান শিক্ষক পদেই ২৯ হাজার ৮৫৮টি পদ শূন্য রয়েছে।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা