ফাইল ফটো
শিক্ষা

ঝামেলার আশঙ্কায় অভিযোগ প্রত্যাহার

ইবি প্রতিনিধি: আমাকে তো বিশ্ববিদ্যালয়ে আরো ৪-৫ বছর থাকতে হবে! এভাবে হয়তো ঝামেলাটা আরও বাড়তে থাকবে, যা আমি চাচ্ছি না। পরে তাদের সাথে (ছাত্রলীগ) আরও কিছু হবে, দরকার কি! রাতভর নির্যাতনের শিকার হয়ে দেয়া অভিযোগপত্র পরদিনই উইথড্র করে নিয়ে এসব কথা বলেন ভুক্তভোগী ওই ছাত্র।

সেই সাথে নির্যাতনের বিষয় জানতে বিশ্ববিদ্যালয় প্রক্টর তাকে ডাকলেও সে ডাকেও সাড়া দেননি তিনি। পরে বাড়ি চলে যায় সে।

অভিযোগ দেয়ার পরেও তা তুলে নেয়ায় ক্যাম্পাসে নানান গুঞ্জন শুরু হয়েছে। ছাত্রলীগের নেতাকর্মীদের চাপের মুখে পড়ে তা উইথড্র করে নেন বলে জানিয়েছে একটি সূত্র। তবে উইথড্র করলেও বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন এন্টি র‌্যাগিং ভিজিল্যান্স টিমের আহবায়ক অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ।

জানা যায়, গত রোববার রাতে লালন শাহ হলের গণরুমে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কয়েকজন কর্মী দ্বারা মারধর ও যৌন নির্যাতনের শিকার হন উন্নয়ন অধ্যায়ন বিভাগের এক নবীন শিক্ষার্থী।

মঙ্গলবার (২০ জুন) অর্থাৎ পরদিন নির্যাতনের কথা উল্লেখ করে প্রক্টর ও ছাত্র উপদেষ্টার কাছে লিখিত অভিযোগ দেয় সে। অভিযোগপত্রে মারধর করার সাথে তাকে যৌন নির্যাতন করা হয় বলেও উল্লেখ করা হয়।

তবে অভিযোগ দেয়ার পরদিনই সেই অভিযোগ প্রত্যাহার করতে পুনরায় লিখিত আবেদন করেন ভুক্তভোগী। আবেদন শেষে নিজ বিভাগে সেমিস্টার পরীক্ষা দিতে যান। তবে পরীক্ষা শেষে ভুক্তভোগীকে হল থেকে নিয়ে আসতে দেখা যায় শাখা ছাত্রলীগের কর্মী ও সম্পদক অনুসারী ফাহিম ফয়সালকে।

এদিকে অভিযুক্ত চারুকলা বিভাগের আফিফ ও তন্ময়ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়ের অনুসারী বলে জানা গেছে। এর আগে নিজ রুমে প্রাথমিকভাবে বিষয়টির মীমাংসা করেন সাধারণ সম্পাদক।

পরে ভুক্তভোগী ওই ছাত্র অভিযোগপত্র জমা দিলে ওই দিন বিকেলেই তাকে ডেকে কথা বলেন তিনি। তারপরদিন সেই অভিযোগপত্রটি তুলে নিতে আবেদন করেন ভুক্তভোগী।

অভিযোগ প্রত্যাহারের বিষয়ে জানতে চাইলে ছাত্র উপদেষ্টা অধ্যাপক শেলীনা নাসরীন বলেন, যদি ভুক্তভোগী অভিযোগ তুলে নেন তাহলে অভিযোগ বাতিল হবে।

তবে যেহেতু একটা অভিযোগ এসেছে নিশ্চয় কোন না কোন কারণ আছে। ব্যাপারটা একবারেই ছেড়ে দিচ্ছি না। ক্যাম্পাস খুললে আবার এটি নিয়ে আমরা বসবো।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

ডাসারে ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু, পরিবারে শোকের ছায়া

মাদারীপুরের ডাসারে ডেঙ্গু আক্রান্ত হয়ে সঞ্চয় শিকারী (৩৫) নামে এক যুবকের মৃত্য...

পর্যটন কার্নিভাল শেষে কুয়াকাটায় ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

দীর্ঘ ৯ বছর পর আয়োজিত কুয়াকাটা পর্যটন কার্নিভাল শেষে সৈকতের পরিবেশ রক্ষায় পরি...

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

পুকুরে গোসলে নেমে দুই বোনের মৃত্যু

নোয়াখালীর সুবর্ণচরে পুকুরে গোসল করতে নেমে আপন দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়ে...

হাসপাতালের চিকিৎসা সামগ্রী ক্রয়ের  ৯ কোটি টাকার ই-টেন্ডার হ্যাক

মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে প্রায় ৯ কোটি টাকার চিকিৎসা সামগ্রী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা