ছবি: সংগৃহীত
শিক্ষা

প্রক্সি দিতে গিয়ে রাবি শিক্ষার্থী আটক

নিজস্ব প্রতিবেদক : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে একজনকে আটক করা হয়েছে।

আরও পড়ুন : হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন

সোমবার (১৯ জুন) বিশ্ববিদ্যালয়ের স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের ৪০১ নম্বর রুমে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার চতুর্থ শিফট চলাকালে এ ঘটনা ঘটে।

জানা গেছে, আটক সোহেল রানা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। তার বাড়ি রাজশাহীর বাগমারায়।

আরও পড়ুন : ইডেন কলেজের অভিযুক্তদের অব্যাহতি

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস সূত্রে জানা গেছে, সমাজবিজ্ঞান ও আইন অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের চতুর্থ শিফটে স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের ৪০১ নম্বর কক্ষে মো. নাজমুল হক নামে এক ভর্তিচ্ছুকের হয়ে প্রক্সি দিতে আসেন সোহেল রানা। এ সময় সন্দেহ হওয়ায় পরীক্ষার্থীর বাবার নাম ও জন্ম তারিখ জানতে চান দায়িত্বপ্রাপ্ত শিক্ষক।

রেজিস্ট্রেশন কার্ডের সাথে পরিচয়ের গরমিল পাওয়া গেলে ঐ শিক্ষার্থীকে আটক করে প্রক্টর অফিসে পাঠান তিনি। প্রথমিক জিজ্ঞাসাবাদে অন্যের হয়ে প্রক্সি দেওয়ার কথা স্বীকার করেন সোহেল।

আরও পড়ুন : আমদানি বাড়াতে চুক্তি স্বাক্ষর

আটক সোহেল রানা বলেন, ইমন নামে এক বড় ভাইয়ের পরীক্ষার্থী নাজমুল হকের সাথে তার পরিচয় হয়। পরে ৩০ হাজার টাকার বিনিময়ে পরীক্ষায় অংশ নেওয়ার চুক্তি হয়। এর আগে গতকাল ঐ শিক্ষার্থীর হয়ে ‘সি’ ইউনিটে পরীক্ষা দিয়েছেন বলেও জানান সোহেল।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান জানান, ‘বি’ ইউনিটের চতুর্থ শিফটের পরীক্ষার সময় তাকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তিনি পরীক্ষায় জালিয়াতির কথা স্বীকার করেন।

আরও পড়ুন : তিস্তার পানি বিপৎসীমার ওপরে

প্রক্টর আরও জানান, তিনি এখন আমাদের জিম্মায় আছেন। তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হবে। এর আগে ‘সি’ ইউনিটে তার দেওয়া পরীক্ষার ওএমআর শিটও বাতিল করা হবে।

এর জড়িত সবার বিরুদ্ধে মামলা করা হবে বলেও জানান তিনি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা