ফাইল ছবি
শিক্ষা

বুটেক্সের ভর্তি পরীক্ষা আজ

শিক্ষা ডেস্ক: বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে ভর্তির লিখিত পরীক্ষা আজ শুক্রবার (১৬ জুন) অনুষ্ঠিত হচ্ছে।

বুটেক্স ক্যাম্পাসে সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে এ পরীক্ষা।

আরও পড়ুন: অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা শুরু ১৮ জুন

এর আগে গত ১২ এপ্রিল অনলাইনে ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু হয়ে শেষ হয় ১৩ মে। এতে মোট আবেদন জমা পড়েছিল ১৩৫৫৬টি। এসময় আবেদনকারীকে ২০০ টাকা ফি দিয়ে আবেদন করতে হয়েছে। আবেদন শেষে ২৫ মে ভর্তি পরীক্ষার জন্য আবেদন করা যোগ্যপ্রার্থীদের তালিকা প্রকাশ করে বিশ্ববিদ্যালয়টি।

২৪ মে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এই তালিকায় স্থান পেয়েছে ৬০১৩ জন ভর্তিচ্ছু। ১৩৫৫৬ জন আবেদনকারীর মধ্যে বাছাই করে এই তালিকা প্রকাশ করা হয়। এইচএসসিতে পদার্থ, রসায়ন ও উচ্চতর গণিত বিষয়ে প্রাপ্ত সর্বোচ্চ নাম্বারের উপর ভিত্তি করে এই তালিকা প্রকাশ করা হয়।

আরও পড়ুন: গ্র্যাজুয়েটদের জন্যে উদ্যোক্তা হওয়ার শিক্ষা

সর্বোচ্চ ৬০০ এর মধ্যে ৬০০ পেয়ে নাম্বার পেয়ে তালিকার শীর্ষে রয়েছে ৫ শিক্ষার্থী এবং সর্বনিম্ন ৫৬৯ পেয়ে তালিকায় স্থান পেয়েছে ২৪৪ জন শিক্ষার্থী। প্রত্যেক বিষয়ে গড়ে ৯৪.৮৩ শতাংশ নাম্বার পেয়ে তালিকায় স্থান পেয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, বুটেক্সে ১০টি বিভাগে মোট আসনসংখ্যা রয়েছে ৬০০টি।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা