ফাইল ছবি
শিক্ষা

ড. লেখা উত্তরা ইউনিভার্সিটির উপাচার্য

সান নিউজ ডেস্ক: রাজধানীর উত্তরা ইউনিভার্সিটির নতুন উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির উপ-উপাচার্য অধ্যাপক ড. ইয়াসমীন আরা লেখা।

আরও পড়ুন: ইসলামের সঠিক চর্চার জন্যই মডেল মসজিদ

মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য (চ্যান্সেলর) প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাক্ট-২০১০ এর ৩১(১) ধারা অনুযায়ী যোগদানের তারিখ থেকে আগামী চার বছরের জন্য অধ্যাপক ড. ইয়াসমীন আরা লেখাকে উত্তরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দিয়েছেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা ইউনিভার্সিটির পিআর ইনচার্জ প্রদীপ্ত মোবারক।

আরও পড়ুন: গুচ্ছে থাকতে সব বিশ্ববিদ্যালয়কে নির্দেশ

বিজ্ঞপ্তিতে জানানো হয়, উত্তরা ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান কর্তৃক প্রস্তাবিত অধ্যাপকদের মধ্য থেকে মহামান্য রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াসমীন আরা লেখাকে যোগদানের তারিখ থেকে পরবর্তী চার বছরের জন্য নিয়োগের আদেশ দেন।

ড. ইয়াসমীন আরা লেখা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্য ও ভাষাবিজ্ঞান বিষয়ে ১৯৯২ সালে স্নাতক (সম্মান) এবং ১৯৯৫ সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। গবেষক হিসেবে তার অর্জনের স্বীকৃতি স্বরূপ তিনি ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ভাষাবিজ্ঞানে পিএইচডি ডিগ্রি লাভ করেন। নিবেদিতপ্রাণ বর্ণাঢ্য কর্মজীবনে তিনি শিক্ষা ক্ষেত্রে বিপ্লবাত্মক পরিবর্তনের উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশে অনেকগুলো স্কুল, কলেজ এবং প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠা করেন।

আরও পড়ুন : আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছি

তিনি উত্তরা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক, বিভাগীয় সভাপতি এবং স্কুল অব এডুকেশন ও ফিজিক্যাল এডুকেশনের ডিন হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং উপাচার্যের দায়িত্ব গ্রহণের আগ পর্যন্ত তিনি বিশ্ববিদ্যালয়টির উপ-উপাচার্য হিসেবে দায়িত্বরত ছিলেন।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

বাগেরহাটে আততায়ীর ছুরিকাঘাতে আইনজীবী নিহত

বাগেরহাট জেলায় নিজাম উদ্দিন শান্ত (৪২) নামের একজন আইনজীবী আততায়ীর ছুরিকাঘাতে...

নিউইয়র্কে মেহজাবীনের ঝলক

অভিনয়ের পাশাপাশি ফ্যাশন সচেতনতার জন্যও দর্শকদের নজরে থাকেন জনপ্রিয় অভিনেত্রী...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মতিঝিলে বোমা উদ্ধার, আহত ১

রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরের মেট্রোরেল স্টেশনের নিচ থেকে একটি ছাতার ভেতরে র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা