ছবি : সংগৃহিত
শিক্ষা
কক্সবাজার সরকারি কলেজ

আড়ম্বরপূর্ণ পরিবেশে বাংলা নববর্ষ উদযাপিত

ইমরান আল মাহমুদ : কক্সবাজার সরকারি কলেজে বাংলা নববর্ষ ১৪৩০ পবিত্র রমজানের ভাবগাম্ভীর্য বজায় রেখে আনন্দঘন পরিবেশে উদযাপন করা হয়েছে।

আরও পড়ুন : মঙ্গল শোভাযাত্রায় স্বতঃস্ফূর্তভাবে এসেছে মানুষ

শুক্রবার (১৪ এপ্রিল) ১ লা বৈশাখ সকাল সাড়ে ৯ টায় জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে বর্ষবরণ অনুষ্ঠান শুরু হয়। এর পরপর “এসো হে বৈশাখ” গান গেয়ে নববর্ষকে স্বাগত জানানো হয়।

সকাল ১০টায় কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের অংশগ্রহণে মঙ্গল শোভাযাত্রা করা হয়। সকাল সাড়ে ১০ টায় কলেজের মুক্ত মঞ্চে শিক্ষার্থীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় আড়ম্বরপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠান।

আরও পড়ুন : বহিষ্কারাদেশ প্রত্যাহার চেয়েছেন অন্তরা

সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধনকালে অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ গিয়াস উদ্দিন অতীতের সকল দুঃখ, জরা, গ্লানি দূরীভূত হয়ে সকলের জীবনে ১৪৩০ বঙ্গাব্দ যেন অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনে এ প্রত্যাশা করেন।

এসময় বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. সুজিত কুমার দে, শিক্ষক পরিষদ সম্পাদক মোহাম্মদ কাসেম, বাংলা নববর্ষ- ১৪৩০ উদযাপন কমিটির আহ্বায়ক পদার্থবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মফিদুল আলম।

আরও পড়ুন : আগস্ট মাসে এইচএসসি পরীক্ষা

অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক শিউলি সরকার। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বাংলা নববর্ষ উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা