শিক্ষা

বিশ্ববিদ্যালয়ে ‘এনটিএ’ পদ্ধতিতে পরীক্ষা

সান নিউজ ডেস্ক : দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে একসঙ্গে ভর্তি পরীক্ষা নিতে ন্যাশনাল টেস্টিং অথরিটি (এনটিএ) গঠন করা হচ্ছে। সব বিশ্ববিদ্যালয়কে এক ছাতার নিচে এনে একটি কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা নেওয়ার উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও শিক্ষা মন্ত্রণালয়। এ লক্ষ্যেই গঠন করা হবে ন্যাশনাল টেস্টিং অথরিটি (এনটিএ)।

আরও পড়ুন: মিথ্যা সংবাদে উসকানি দেওয়ার চেষ্টা

এ লক্ষ্যে সোমবার (৩ এপ্রিল) শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে কোর কমিটির সভা ডাকা হয়েছে। এতে এসব বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের ডাকা হয়েছে। পাশাপাশি উপাচার্যদের সংগঠন উপাচার্য পরিষদের সভাপতিকেও ডাকা হয়েছে কোর কমিটির সভায়। সংশ্লিষ্ট সূত্রে এমন তথ্য জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে এবং আর্থিক সাশ্রয়ের লক্ষ্যে তিনটি গুচ্ছে বর্তমানে ৩৩টি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নেওয়া হচ্ছে। তবে এতে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বুয়েটের মতো বড় বিশ্ববিদ্যালয় আসেনি। অন্যদিকে গুচ্ছ ভর্তিতে নানা জটিলতায় ইসলামী বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় বের হয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। এতে গুচ্ছের আসল উদ্দেশ্য ভেস্তে যেতে বসেছে।

এনটিএ’র কার্যপরিধি, কোন পদ্ধতিতে এ পরীক্ষা নেওয়া হবে, কারা এর নেতৃত্বে দেবেন- এসব বিষয় ঠিক করতে আগামী সোমবার শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির নেতৃত্বে উচ্চপর্যায়ে কোর কমিটির সদস্যরা বৈঠকে বসবেন। বড় ছয় বিশ্ববিদ্যালয় যাতে এক ছাতার নিচে আসে এই বৈঠকে সে বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় এবং ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় পরিষদের সভাপতিকে কমিটিতে রাখা হয়েছে।

আরও পড়ুন: ইউক্রেনকে সহায়তা দিচ্ছে আইএমএফ

জানতে চাইলে কোর কমিটির সদস্য ও বৈঠকে আমন্ত্রিত এক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য (নাম প্রকাশে অনিচ্ছুক) বলেন, শিক্ষামন্ত্রীর সরাসরি তত্ত্বাবধানে এই বৈঠক হবে। বৈঠক থেকে এ সংক্রান্ত কমিটি গঠন করে দেওয়া হবে। সোমবারের বৈঠকে ঢাকা, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম, রাজশাহী, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও বুয়েটকে কীভাবে এনটিএ-তে আনা যায় তা হবে মূল আলোচনা।

তিনি জানান, যেহেতু এই বড় ছয়টি বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতিতে আসেনি, তাই তাদের এনটিএ-তে আনার বিষয়ে বেশি আলোচনা হবে।

বিশ্ববিদ্যালয়ে একক আওতাভুক্ত ভর্তি পরীক্ষা সংক্রান্ত নীতি-নির্ধারণী সভার বিষয়ে এক চিঠিতে এনটিএ সংক্রান্ত বিষয় জানা যায়। গত বৃহস্পতিবার (৩০ মার্চ) ইউজিসির সচিব ড. ফেরদৌস জামানের দেওয়া চিঠিতে বলা হয়েছে, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে গত ২৭ মার্চ পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের পরিচালন নীতি ও শিক্ষার মানোন্নয়ন সংক্রান্ত বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আগামী বছর থেকে সব বিশ্ববিদ্যালয়কে একক আওতাভুক্ত করে ভর্তি পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। এতে বলা হয়েছে, পর্যায়ক্রমে এনটিএ (ন্যাশনাল টেস্টিং অথরিটি) গঠন করতে হবে। ইউজিসিকে এই বিষয়ে উদ্যোগ নিতে হবে।

আরও পড়ুন: সমুদ্র সৈকতে বর্জ্যের ঢল

চিঠিতে আরও বলা হয়েছে, সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য পরবর্তী করণীয় নির্ধারণের লক্ষ্যে শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হবে। আগামী সোমবার কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের উপস্থিতিতে নীতি-নির্ধারণী সভা অনুষ্ঠিত হবে। সভায় শিক্ষা উপমন্ত্রী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব উপস্থিত থাকবেন।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

ডাসারে ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু, পরিবারে শোকের ছায়া

মাদারীপুরের ডাসারে ডেঙ্গু আক্রান্ত হয়ে সঞ্চয় শিকারী (৩৫) নামে এক যুবকের মৃত্য...

পর্যটন কার্নিভাল শেষে কুয়াকাটায় ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

দীর্ঘ ৯ বছর পর আয়োজিত কুয়াকাটা পর্যটন কার্নিভাল শেষে সৈকতের পরিবেশ রক্ষায় পরি...

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

পুকুরে গোসলে নেমে দুই বোনের মৃত্যু

নোয়াখালীর সুবর্ণচরে পুকুরে গোসল করতে নেমে আপন দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়ে...

হাসপাতালের চিকিৎসা সামগ্রী ক্রয়ের  ৯ কোটি টাকার ই-টেন্ডার হ্যাক

মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে প্রায় ৯ কোটি টাকার চিকিৎসা সামগ্রী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা