শিক্ষা

কাভার্ডভ্যান চাপায় শিক্ষার্থী নিহত

সান নিউজ ডেস্ক : রাজধানীর লালবাগের বেড়িবাঁধ এলাকায় কাভার্ডভ্যান চাপায় সানজিদা আক্তার তামান্না (২৭) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : সোনার খনি ধসে ১৪ জন নিহত

শুক্রবার (৩১ মার্চ) রাত সাড়ে দশটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই শিক্ষার্থীর বাড়ি নোয়াখালী জেলার সোনাইমুড়ী থানার ওয়াসেটপুর এলাকায়। তিনি ওই এলাকার আবু তাহেরের মেয়ে। তামান্না নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

আরও পড়ুন : ছুরিকাঘাতে দুই যুবককে হত্যা

লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম মোরশেদ জানান, নিহত সানজিদা আক্তার তামান্না ধানমন্ডি আবাহনী মাঠের সামনে থেকে মোটরসাইকেলে করে লালবাগ হয়ে তার বাসা কামরাঙ্গীরচর যাচ্ছিলেন। পরে লালবাগ বেড়িবাঁধ এলাকায় এলে একটি কাভার্ডভ‍্যান মোটরসাইকেলকে ধাক্কা দিলে পেছন থেকে সানজিদা পড়ে যায়। এ সময় ওই কাভার্ডভ‍্যান সানজিদার ওপর দিয়ে চলে যায়। পরে আমরা খবর পেয়ে তাকে গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন : সমুদ্র সৈকতে বর্জ্যের ঢল

এ ঘটনায় মোটরসাইকেল ও কাভার্ডভ‍্যান চালকসহ তিনজনকে আটক করা হয়েছে বলে জানান ওসি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা