প্রতীকী ছবি
শিক্ষা

আসছে ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি

সান নিউজ ডেস্ক: ৪৫তম বিসিএসে ক্যাডার পদে নিয়োগ দিতে আজ বিজ্ঞপ্তি প্রকাশ করতে যাচ্ছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বিগত পাঁচ বছরের মধ্যে এবারই সবচেয়ে বেশিসংখ্যক ক্যাডার নিয়োগ করা হবে।

আরও পড়ুন: সংক্রমন ও মৃত্যুতে শীর্ষে জাপান

বুধবার (৩০ নভেম্বর) কমিশনের বিশেষ সভায় এ অনুমোদনের পর বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানা গেছে।নন-ক্যাডার পদে ঠিক কত জনবল নিয়োগ হতে পারে, সে বিষয়েও সিদ্ধান্ত আজ চূড়ান্ত করবে জনপ্রশাসন মন্ত্রণালয়।

৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তির বিষয়ে বিপিএসসির একাধিক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, বুধবার দুপুরে পিএসসিতে বিশেষ সভা অনুষ্ঠিত হবে। এতেই ৪৫তম বিসিএসের ক্যাডার ও নন-ক্যাডার পদের সংখ্যা নির্দিষ্ট করা হবে।

আরও পড়ুন: কারখানায় আগুনে পুড়ে নিহত ৬

মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, এ বিসিএসে ২৩টি ক্যাডারে মোট ২ হাজার ৩০৯ জনবল নিয়োগ দেওয়া হবে। সবচেয়ে বেশি নিয়োগ হবে স্বাস্থ্য ক্যাডারে। এতে নিয়োগ পাবেন ৫৩৯ চিকিৎসক। এর মধ্যে সহকারী সার্জন পদে ৪৫০ ও ডেন্টাল সার্জন পদে ৮৯ জনকে নিয়োগ দেওয়া হবে। প্রশাসনে ২৭৪, পুলিশে ৮০, শিক্ষা ক্যাডারে ৪৩৭ জন, কর ক্যাডারে ৩০, কাস্টমসে ৫৪, আনসারে ২৫ এবং পররাষ্ট্র, বন, রেল, কৃষি, মৎস্যসহ অন্যান্য ক্যাডারে ৮৭০ জনকে নিয়োগ দেওয়া হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা