মঙ্গলবার থেকে এসএসসি ‘র ফল পুনঃনিরীক্ষার আবেদন
শিক্ষা
এসএসসি’র ফল

মঙ্গলবার থেকে পুনঃনিরীক্ষার আবেদন

সান নিউজ ডেস্ক : চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলে সন্তুষ্ট না হওয়া শিক্ষার্থীরা বিগত সালের মতো এবারও পুনঃনিরীক্ষার জন্য আবেদন করার সুযোগ পাবে।

আরও পড়ুন : এসএসসির ফল প্রকাশ

শিক্ষার্থীরা এবার ফল পুনঃনিরীক্ষণের জন্য ২৯ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত এ আবেদন করতে পারবে।

সোমবার (২৮ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষানিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাশার সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, প্রতিটি বিষয় ও প্রতি পত্রের জন্য ১২৫ টাকা হারে চার্জ কাটা হবে। যেসব বিষয়ের দুটি পত্র (প্রথম ও দ্বিতীয় পত্র) রয়েছে, সেসব বিষয়ের ফল পুনঃনিরীক্ষার আবেদন করলে মোট ২৫০ টাকা ফি কাটা হবে।

আরও পড়ুন : কেউ পাস করেনি ৫০ শিক্ষাপ্রতিষ্ঠানে

আবেদন করার নিয়ম :

টেলিটক প্রি-পেইড নম্বর থেকে পুনঃনিরীক্ষণের আবেদন করা যাবে। আবেদন করতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে RSC বোর্ডের নামের প্রথম তিন অক্ষর রোল নম্বর বিষয় কোড লিখে Send করতে হবে 16222 নম্বরে।

উদাহরণ : ঢাকা বোর্ডের কোনো পরীক্ষার্থীর রোল নম্বর 123456 এবং বাংলা প্রথমপত্রে আবেদন করতে চাইলে Message অপশনে RSC Dha 123456 101 লিখে 16222 নম্বরে send করুন। ফিরতি এসএমএস-এ আবেদন বাবদ কত টাকা কেটে নেওয়া হবে তা জানিয়ে একটি PIN দেওয়া হবে। এতে সম্মত থাকলে Message অপশনে গিয়ে RSC Yes PIN Contact Number (যেকোনো মোবাইল অপারেটর) লিখে 16222 নম্বরে send করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পুনঃনিরীক্ষণের ক্ষেত্রে একই এসএমএসের মাধ্যমে একাধিক বিষয়ের জন্য আবেদন করা যাবে। সেক্ষেত্রে কমা দিয়ে বিষয় কোডগুলো আলাদা করে লিখতে হবে।

আরও পড়ুন : কোন বোর্ডে পাসের হার কত?

উদাহরণ : বাংলা ও ইংরেজি দুটি বিষয়ের জন্য আপনার টেলিটক প্রি-পেইড নম্বরের অপশনে গিয়ে RSC Dha < Space > Roll Number 101, 102, 107, 108 লিখতে হবে। এক্ষেত্রে প্রতিটি পত্রের জন্য ১২৫ টাকা হারে ফি প্রযোজ্য হবে।

প্রসঙ্গত, বাংলাদেশ ও বিশ্বপরিচয়/বিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং ধর্ম ও নৈতিক শিক্ষা- এ বিষয়গুলোর ক্ষেত্রে আবেদন করার প্রয়োজন নেই বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা