পা দিয়ে লিখে এবার এসএসসি জয় : জিপিএ-৫ পেল অদম্য মানিক
শিক্ষা
জিপিএ-৫ পেল অদম্য মানিক

পা দিয়ে লিখে এবার এসএসসি জয়

সান নিউজ ডেস্ক : পিইসি বা জেএসসি শুধু নয় পা দিয়ে লিখে এবার এসএসসিতেও জিপিএ-৫ পেয়েছেন কুড়িগ্রাম জেলার ফুলবাড়ীর এক কৃতি শিক্ষার্থী মানিক রহমান।

আরও পড়ুন : এসএসসির ফল প্রকাশ

অদম্য মানিক আগামীতে নটরডেম এবং ভবিষ্যতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে চান।

জানা যায়, মানিক চলতি বছর বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। সে ফুলবাড়ী জছিমিঞা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র। জন্ম থেকেই তার দুই হাত নেই ।

সোমবার (২৮ নভেম্বর) দুপুরে প্রকাশিত এসএসসির ফলাফলে দেখা যায়, এবারও জিপিএ-৫ (গোল্ডেন) পেয়েছেন মানিক। তার প্রাপ্ত নম্বর ১০৫৭। তার এ সাফল্যে বাবা-মা, শিক্ষক-শিক্ষিকা, সহপাঠি, এলাকাবাসীসহ সবাই আনন্দিত ও গর্বিত।

আরও পড়ুন : কেউ পাস করেনি ৫০ শিক্ষাপ্রতিষ্ঠানে

ফুলবাড়ী উপজেলার সদর ইউনিয়নের চন্দ্রখানা গ্রামের ওষুধ ব্যবসায়ী মিজানুর রহমানের ছেলে শারীরিক প্রতিবন্ধী মানিক রহমান। মা মরিয়ম বেগম উপজেলার রাবাইতারী স্কুল অ্যান্ড কলেজের ইতিহাস বিষয়ের সহকারী অধ্যাপক।

মা-বাবার বড় ছেলে মানিক রহমান জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধী। জন্ম থেকেই তার দুটি হাত নেই, একটি পা অন্যটির চেয়ে অনেকাংশে খাটো। কিন্তু পড়াশোনায় কখনো পিছিয়ে যায়নি অদম্য মানিক।

তার শারীরিক প্রতিবন্ধকতা থাকলেও পিইসি ও জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ সহ ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে সে।

আরও পড়ুন : কোন বোর্ডে পাসের হার কত?

প্রসঙ্গত, শুধু পা দিয়ে লেখাই নয়, পা দিয়ে মোবাইল চালনো এবং মোবাইলে কথা বলাসহ কম্পিউটার টাইপিং ও ইন্টারনেট ব্যবহারেও পারদর্শী মানিক।

মানিক রহমান জানান, সে ঢাকা নটেরডেম কলেজে ভর্তি হতে চান। এরপর বুয়েটে পড়াশোনা করে ভবিষ্যতে কম্পিউটার ইঞ্জিনিয়ার হয়ে সে বাবা-মায়ের স্বপ্ন পূরণ করতে চায়।

আরও পড়ুন : বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে বয়সের বাধা থাকবে না

মানিকের মা মরিয়ম বেগম বলেন, ‘আমার ছেলে প্রতিবন্ধকতাকে জয় করে পিএসসি-জেএসসি’র মতো এসএসসিতেও গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে।

তিনি আরও বলেন, এজন্য আমি গর্ববোধ করছি এবং তার শিক্ষক-শিক্ষিকাসহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহ যেন আমার ছেলের কম্পিউটার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন পূরণ করেন।

আরও পড়ুন : ঋণ খেলাপী মামলা, ১২ কৃষকের জামিন

মানিকের বাবা মিজানুর রহমান জানান, ‘আমার দু’ছেলের মধ্যে মানিক বড়। জন্ম থেকেই তার দু’হাত না থাকায় আমরা তাকে পা দিয়ে লেখার অভ্যাস করিয়েছি।

তিনি আরও জানান, এজন্য আমার স্ত্রী মরিয়ম বেগমের অনেক কষ্ট করেছে। মানিক পিইসি ও জেএসসিতে ভালো রেজাল্ট করেছে। এসএসসিতেও গোল্ডেন জিপিএ-৫ পেয়ে সে সকলের মুখ উজ্জল করেছে।

বাবা মিজানুর রহমান মানিকের জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা