কবি নজরুল বিশ্ববিদ্যালয় : সোমবার “ন্যাশনাল ক্যাম্পাস জার্নালিজম ফেস্ট -২০২২” শুরু
শিক্ষা
কবি নজরুল বিশ্ববিদ্যালয়

সোমবার “ন্যাশনাল ক্যাম্পাস জার্নালিজম ফেস্ট -২০২২” শুরু

জান্নাত জাহান জুঁই, নজরুল বিশ্ববিদ্যালয় : জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে সোমবার (২১ নভেম্বর) ও মঙ্গলবার (২২ নভেম্বর) দুইদিনব্যাপী ন্যাশনাল ক্যাম্পাস জার্নালিজম ফেস্ট- ২০২২ শুরু হতে যাচ্ছে।

আরও পড়ুন : আপত্তিকর অডিওর জেরে প্রকৌশলী ভবনে ভাংচুর!

সোমবার (২১ নভেম্বর) উদ্বোধন র্যালির মাধ্যমে অনুষ্ঠানটির শুভ সূচনা হবে।উদ্বোধক হিসেবে থাকবেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.সৌমিত্র শেখর।

উদ্বোধনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে.এম.খালিদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু,দৈনিক কালের কন্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক শাহেদ মোহাম্মদ আলী, ত্রিশাল পৌরসভার মেয়র এবিএম আনিসুজ্জামান।

আরও পড়ুন : ঢাকা বিশ্ববিদ্যালয় নেতৃত্বের প্রতীক

অনুষ্ঠানটির ২য় দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট এর মহা পরিচালক জাফর ওয়াজেদ,বিশেষ অতিথি হিসেবে থাকবেন এখন টিভির সম্পাদকীয় প্রধান তুষার আব্দুল্লাহ, ঢাকা পোস্টের সম্পাদক মহিউদ্দিন সরকার।

অনুষ্ঠানের প্রথম দিনে সম্মাননা প্রদান করা হবে। সম্মাননা প্রদান করবেন ত্রিশাল উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবদুল মতিন সরকার।

আরও পড়ুন : বাংলাদেশ সৃষ্টিতে ঢাবির অবদান চির স্মরণীয়

প্রসঙ্গত, ন্যাশনাল ক্যাম্পাস জার্নালিজম ফেস্ট-২০২২ এ সারা বাংলাদেশের ৪২ টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২০০ সাংবাদিক একত্রিত হবে। এটি ক্যাম্পাস পর্যায়ের সাংবাদিকদের একটা মিলনমেলায় পরিণত হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা