প্রতীকী ছবি
শিক্ষা

৩০ নভেম্বরের মধ্যে এসএসসির ফল

সান নিউজ ডেস্ক: এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ২৮ থেকে ৩০ নভেম্বরের মধ্যে যেকোনো দিন প্রকাশ হতে পারে বলে জানিয়েছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সঙ্গে কুয়েতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি তপন কুমার সরকার এ তথ্য জানিয়েছেন।

তপন কুমার সরকার জানান, শিক্ষা বোর্ডগুলোর পক্ষ থেকে এ তিন দিনের মধ্যে যে কোনো একদিন ফল প্রকাশের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেদিন সময় দেবেন, সেদিন ফল প্রকাশিত হবে।

আরও পড়ুন: ৬ হাজার বন্দিকে মুক্তি দিল মিয়ানমার

প্রসঙ্গত, গত ১৫ সেপ্টেম্বর সারাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। পরীক্ষায় অংশ নেয় ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন শিক্ষার্থী। করোনাভাইরাস সংক্রমণ, পরবর্তী সময়ে সিলেটসহ দেশের কিছু এলাকায় বন্যার কারণে দুই দফায় পেছানো হয় পরীক্ষা।

এসএসসির নির্ধারিত সূচি মার্চ মাস থেকে সাত মাস পিছিয়ে সেপ্টেম্বরে অনুষ্ঠিত হয় পরীক্ষা। দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে মোট ১৫ লাখ ৯৯ হাজার ৭১১ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। মাদরাসা বোর্ডে দাখিলে অংশগ্রহণ করে ২ লাখ ৬৮ হাজার ৪৯৫ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি (ভোকেশনাল) ও দাখিলে (ভোকেশনাল) পরীক্ষার্থীর ছিল ১ লাখ ৫৩ হাজার ৬৬২।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা