শিক্ষা

স্কুলে ভর্তির আবেদন শুরু আজ

সান নিউজ ডেস্ক: দেশের সরকারি ও বেসরকারি এবং মহানগরী ও জেলার সদর উপজেলার বেসরকারি স্কুলগুলোতে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ২০২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ভর্তি আবেদন আজ বুধবার (১৬ নভেম্বর) শুরু হয়েছে।

আরও পড়ুন: পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, নিহত ২

আবেদন প্রক্রিয়া শেষে লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা হবে। আগামী ১০ ডিসেম্বর সরকারি স্কুলগুলোতে ভর্তির লটারি অনুষ্ঠিত হবে। আর বেসরকারি স্কুলগুলোর ভর্তির লটারি অনুষ্ঠিত হবে ১৩ ডিসেম্বর। ২৮ ডিসেম্বরের মধ্যে ভর্তির যাবতীয় কাজ শেষ করা হবে।

সোমবার (১৪ নভেম্বর) ২০২৩ শিক্ষাবর্ষে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর।

এতে বলা হয়— দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং মহানগরী ও জেলার সদর উপজেলার বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৩ শিক্ষাবর্ষের ভর্তি আবেদন শুরু হবে ১৬ নভেম্বর। চলবে আগামী ৬ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত। আবেদন প্রক্রিয়া শেষে এবারও লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা হবে। আবেদনের সময় একজন প্রার্থী একই গ্রুপে পছন্দক্রম দিয়ে সর্বোচ্চ ৫টি বিদ্যালয় দিতে পারবে।

আরও পড়ুন: মৃত্যুতে শীর্ষে যুক্তরাষ্ট্র

সরকারি স্কুলে ভর্তির লটারি হবে ১০ ডিসেম্বর। আর বেসরকারি স্কুলের লটারি ১৩ ডিসেম্বর। ২৮ ডিসেম্বরের মধ্যে ভর্তির যাবতীয় কাজ শেষ করা হবে। ভর্তির ক্ষেত্রে লটারি ছাড়া অন্য কোনো পরীক্ষা নেওয়া যাবে না।

ঢাকা মহানগরীসহ সারাদেশের মহানগরী পর্যায়ের বিভাগীয় সদরের মেট্রোপলিটন এলাকা এবং জেলা সদরের উপজেলার বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়েও শুধু অনলাইনে আবেদন করা যাবে। সরকারি বিদ্যালয়গুলোর মধ্যে ঢাকা মহানগরীর সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোকে (ফিডার শাখাসহ) তিনটি গ্রুপে বিভক্ত করে ভর্তির কাজটি করা হবে।

আরও পড়ুন: আরও পড়ুন: কারচুপি করলে কঠোর ব্যবস্থা

অন্যদিকে— সারাদেশে আবেদনকারী আবেদনের সময় প্রতিষ্ঠান নির্বাচনকালে থানাভিত্তিক শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা পাবে। সেখান থেকে সর্বোচ্চ ৫টি বিদ্যালয় পছন্দক্রম দিতে পারবে। দ্বিতীয় পালায় (ডাবল শিফট) চলা বিদ্যালয়ের ক্ষেত্রে উভয় পালা পছন্দ করলে দুটি পছন্দ বলে গণ্য হবে।

সান নিউজ/ এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

চুরি হচ্ছে ঢাকা-ভাঙ্গা রেললাইনের যন্ত্রাংশ

পদ্মা সেতু চালুর সাথে সাথে দক্ষিণাঞ্চলের স্বপ্নের রেল চালু হওয়ারপর থেকে লাইনে...

মাদারীপুরে ৭ দিনব্যাপী বৃক্ষ মেলা শুরু 

মাদারীপুর লেকের পাড়ে শুক্রবার সকালে র‍্যালি, আলোচনা সভা ও শিক্ষা র্থীদের...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা