চবিতে শ্লীলতাহানির ঘটনায় শনাক্ত ২
শিক্ষা

চবিতে শ্লীলতাহানির ঘটনায় শনাক্ত ২

সান নিউজ ডেস্ক : সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রীতিলতা হলের পাশে এক ছাত্রীকে শ্লীলতাহানির ঘটনায় দুইজনকে শনাক্ত করা হয়েছে। তবে শনাক্তদের নাম-পরিচয় প্রকাশ করেনি পুলিশ।

আরও পড়ুন : বিএনপি হতাশাবাদী রাজনৈতিক শক্তি

শুক্রবার (২২ জুলাই) বেলা ১১টায় হাটহাজারী থানার ওসি রুহুল আমিন জানান, তারা সিসিটিভি ফুটেজ দেখেছে অনেকগুলো। এখন পর্যন্ত দুজনকে শনাক্ত করা গেছে। তবে তদন্তের স্বার্থে তাদের নাম-পরিচয় প্রকাশ করা হচ্ছে না।

সিসিটিভি ফুটেজে কিছু সন্ধান পাওয়া গেছে। গ্রেফতারে চেষ্টা চলছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শহিদুল ইসলাম।

এদিকে বুধবার (২০ জুলাই) বিকেলে এ ঘটনায় মামলা করে শ্লীলতাহানির শিকার ওই ছাত্রী। নারী ও শিশু নির্যাতন দমন আইনে ১০ ধারায় অজ্ঞাত পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করা হয়।

আরও পড়ুন : চুক্তি করতে যাচ্ছে রাশিয়া-ইউক্রেন

গত রোববার (১৭ জুলাই) রাতে প্রীতিলতা হলের পাশে ওই ছাত্রী শ্লীলতাহানির শিকার হন বলে মামলায় বলা হয়েছে। এ ঘটনায় একের পর এক আন্দোলন চলছে চবি ক্যাম্পাসে।

বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন।

বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ১১ টায় ক্লাস বর্জন করে আন্দোলন করেন রসায়ন বিভাগের শিক্ষার্থীরা।

আরও পড়ুন : শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী দিনেশ

এদিন বেলা ১২ টা থেকে শহীদ মিনারের সামনে আন্দোলন করেন প্রগতিশীল ছাত্র জোট ও সাধারণ শিক্ষার্থীরা। শহীদ মিনার ও প্রক্টর অফিসের সামনে শত শত শিক্ষার্থী জমায়েত হয়ে বিক্ষোভ করেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা