শিক্ষা

ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের ডিন হলেন ড. মিজান 

নিজস্ব প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়া: বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. মিজানুর রহমান সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ে কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এবং ইংরেজি বিভাগের প্রধান হিসাবে যোগ দিয়েছেন।

ড. মিজানুর রহমানের উচ্চশিক্ষা বিস্তারে দেশে-বিদেশে বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষাদান এবং প্রশাসনিক অভিজ্ঞতা রয়েছে। তিনি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের প্রধান, ব্রাহ্মণবাড়িয়া পৌর কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ এবং সৌদি আরবের তাইফ ও কিং সৌদ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক ছিলেন।

ড. মিজান ১৯৭৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এমএ, অস্ট্রেলিয়ার মোনাশ বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে দ্বিতীয় এমএ ও পিএইচডি অর্জন করেন। একই বিশ্ববিদ্যালয় থেকে TESOLএ স্নাতকোত্তর ডিপ্লোমা ও অস্ট্রেলিয়ান কলেজ অব জার্নালিজম থেকে সাংবাদিকতায় ডিপ্লোমা অর্জন করেছেন তিনি ।

শিক্ষকতার পাশাপাশি বহু জনহিতকর কাজে সরাসরি অবদান রেখেছেন ড. মিজান। নিজ গ্রাম কসবা উপজেলার কেয়াইর গ্রামে প্রাথমিক বিদ্যালয় (বর্তমানে সরকারি) প্রতিষ্ঠা এবং দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে প্রাথমিক শিক্ষা উপকরণ বিনামূল্যে বিতরণ করে আসছেন। অন্যান্য দাতব্য কার্যক্রমও পরিচালনা করেন তিনি।

ড. মিজানুর রহমান বলেন, নতুন এই বেসরকারি বিশ্ববিদ্যালয়টি অলাভজনক উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। বিশ্ববিদ্যালয়টি প্রগতিশীল শিক্ষায় জাতীয়ভাবে বিশেষ ভূমিকা রাখবে।

ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর প্রচেষ্টায় জেলার প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় 'ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়া' প্রতিষ্ঠিত হয়েছে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দীঘিনালায় ২০০পিস ইয়াবাসহ আটক ৩

খাগড়াছড়ির দীঘিনালায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক ক...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে ৩২ অবৈধ স্হাপনা উচ্ছেদ

মুন্সীগঞ্জের লঞ্চঘাট এলাকায় গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে...

ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা

রাজধানী ও এর পার্শ্ববর্তী এলাকায় আজকের দুপুরের মধ্যে হালকা অথবা বজ্রসহ বৃষ্টি...

রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে চারজনের গলিত লাশ উদ্ধার

রংপুরে একটি বাইরে থেকে তালা দেওয়া দোতলা বাড়ি থেকে এক অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষ...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন

লক্ষ্মীপুরে ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ৪৮ গ্রাহকের প্রায় সোয়া কোট...

পিরোজপুরে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত

পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার জেলা...

নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ 

নোয়াখালীর হাতিয়ায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ফার্মেসি দোকানে ডেকে নিয়ে ধর্ষণের...

শিবচর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার আটক

মাদারীপুরের শিবচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা