শাবি ক্যাম্পাসে বন্যার পানি
শিক্ষা

শাবি ক্যাম্পাসে বন্যার পানি

সাননিউজ ডেস্ক: শুক্রবার সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা হবে। বিশ্ববিদ্যালয় কর্তপক্ষ জানিয়েছে, পানি উঠলেও পরীক্ষা নির্দিষ্ট সময়েই শুরু হবে। ক্যাম্পাসের আইসিটি ভবনের দ্বিতীয় তলায় পরীক্ষা হবে। শাবির গেট থেকে নিজস্ব বাস দিয়ে সব পরীক্ষার্থীকে হলে নেয়া হবে।

আরও পড়ুন: বানভাসি মানুষ উদ্ধারে সেনাবাহিনী

সিলেটে বন্যা পরিস্থিতি ফের অবনতির দিকে। প্লাবিত হয়েছে নগরীসহ বিভিন্ন উপজেলার রাস্তাঘাট। পানি প্রবেশ করেছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও। এতে বিপাকে পড়েছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।

১৯৯৮ সালের পর এবারই প্রথম ক্যাম্পাসে পানি প্রবেশ করেছে বলে জানিয়েছেন শিক্ষকরা।

এর মধ্যেই শুক্রবার সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা হবে। বিশ্ববিদ্যালয় কর্তপক্ষ জানিয়েছে, পানি উঠলেও পরীক্ষা নির্দিষ্ট সময়েই শুরু হবে।

বুধবার থেকে জেলায় বন্যা পরিস্থিতি দেখা দেয়। বৃহস্পতিবার তা অবনতির দিকে যেতে থাকে। দিনভর বাড়তে থাকে পানি, প্লাবিত হতে থাকে নতুন নতুন এলাকা।

শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বৃহস্পতিবার বিকেল থেকে পানি ঢুকতে শুরু করে। এরই মধ্যে তলিয়ে গেছে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক। তবে এখনও শ্রেণিকক্ষ বা প্রশাসনিক ভবনে পানি ওঠেনি।

সরেজমিনে দেখা গেছে, ক্যাম্পাসে প্রবেশের সড়ক, চেতনা-৭১-এর সামনের অংশ, অ্যাকাডেমিক ভবন এ, বি, ডি, ই এর সামনে, ইউনিভার্সিটি সেন্টার, প্রথম ছাত্রী হলের সামনের সড়ক তলিয়ে গেছে পানিতে। অনেক জায়গায় হাঁটুপানিও জমেছে।

বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী হলের ছাত্রী রায়হানা ইসলাম বলেন, ‘বন্যার পানি বাড়ার কারণে হলের খাবার পানির মোটর খুলে ফেলা হয়েছে। ফলে হলে খাবার পানির সংকট দেখা দিয়েছে। এর মধ্যে সন্ধ্যা (বৃহস্পতিবার) থেকে বিদ্যুৎ নেই।

‘পানি উঠে যাওয়ায় ক্যাম্পাসে প্রবেশের সড়কে যান চলাচল করছে না। ফলে আমরা বাইরে থেকেও খাবার পানি আনতে পারছি না।’

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ড. মো. আনোয়ারুল ইসলাম বলেন, ‘আমরা হলের প্রভোস্টসহ সবার সঙ্গে কথা বলেছি। ক্যাম্পাস ও হলের আশপাশে পানি বাড়ায় পোকামাকড় ও সাপের উপদ্রব বাড়ছে। হলের শিক্ষার্থীদের সতর্ক থাকতে বলেছি।’

আরও পড়ুন: ইউক্রেনকে ‘ইইউ’ মর্যাদা দেওয়া উচিত

তিনি হলের শিক্ষার্থীদের উদ্দেশে রাতে ঘুমানোর সময় দরজা-জানালা ভালোভাবে বন্ধ করে মশারি টানিয়ে ঘুমানোর পরামর্শ দিয়েছেন।

এই শিক্ষক বলেন, ‘১৯৯৮ সালের পর এবার শাবি ক্যাম্পাসে বন্যার পানি প্রবেশ করেছে। বিগত ২২ বছরে এমন পানি আর হয়নি।’

শুক্রবারের ভর্তি পরীক্ষা যথাসময়ে হবে জানিয়ে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদ বলেন, ‘শাবিতে মাত্র ৭০ জন পরীক্ষার্থী শুক্রবার সকাল ১০টায় ঢাবির ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নেবেন।

সাননিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

রাশমিকাকে ‘তামিল অভিনেত্রী’ বলায় বিপাকে জাভেদ আখতার

দক্ষিণ ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানার হিন্দি উচ্চারণ নিয়ে সমা...

সুশীলদের উদ্দেশে যে বার্তা দিলেন কণ্ঠশিল্পী কনকচাঁপা

জনপ্রিয় সংগীতশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা নিজের ধর্মীয় বিশ্বাস,...

কানাডার বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ, পাবেন ৫৯ হাজার ডলার

কানাডায় গবেষণার সুযোগ দিচ্ছে ইউনিভার্সিটি অব টরন্টো। ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা