শিক্ষা

জাবিতে লালমনিরহাট জেলা সমিতির পূর্নাঙ্গ কমিটি ঘোষণা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে লালমনিরহাট জেলা সমিতির আয়োজনে ৫ই জুন জাতীয় পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি মধ্যে দিয়ে পূর্নাঙ্গ কমিটির ঘোষণা করা হয়। এছাড়া গত ১২ই এপ্রিল পরিসংখ্যান বিভাগের একটি রুমে ইফতার মাহফিলের আয়োজন করে নবীনবরন, বিদায় সংবর্ধনা, দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক মো. আশরাফুল আলম। অনুষ্ঠানের শেষে নবগঠিত কমিটির ২০২২-২০২৩ মেয়াদের সভাপতি ও সাধারণ সম্পাদক এর নাম প্রকাশ করা হয়। সভাপতি পদে রিফাহ্ তাসফিয়া দিঠি (গনিত বিভাগ, ৪৭ তম আবর্তন) ও সাধারণ সম্পাদক পদে ডি.এম. সালেহ মাহমুদ প্রতীক পরিবেশ বিজ্ঞান বিভাগের, ৪৭ তম আবর্তন।

৫ই এপ্রিল বিশ্ববিদ্যালয়ের টিএসসির এলাকায় কয়েকটি গাছ লাগানোর পরে ১৯ উপদেষ্টা মন্ডলী নিয়ে ২০২২-২০২৩ মেয়াদের পূর্নাঙ্গ কমিটির ঘোষণা করা হয়।

দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহমুদ প্রতীক বলেন, বিগত কমিটি যেভাবে এই সংগঠনকে সুষ্ঠুভাবে পরিচালনা করেছে আমরাও সেভাবে পরিচালনা করতে চাই। লালমনিরহাটের সাধারণ শিক্ষার্থীদেরকে সব রকম সহযোগিতা করে যেতে চাই। আমি চাই লালমনিরহাট জেলা ছাত্রকল্যাণ সমিতি একটি সামাজিক সংগঠন হিসেবে গড়ে উঠুক। এজন্য সবার সহযোগিতা কামনা করছি।

সভাপতি রিফাহ্ তাসফিয়া দিঠি বলেন, লালমনিরহাট জেলা ছাত্রকল্যাণ সমিতি একটি সেবামূলক সংগঠন। ভর্তি পরীক্ষার সময় লালমনিরহাট থেকে আগত সকল শিক্ষার্থীর সার্বিক সহযোগিতা করে থাকে এই সংগঠন। এছাড়া এই বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের কল্যাণে সদা পাশে থাকবে সংগঠনের সদস্যরা। আমরা এখানে সবাই একটি পরিবার। পরিবারের সদস্য হিসেবে আগামী দিনগুলোতে আন্ত:রিকতার সাথে কাজ করতে চাই। এজন্য সবার সাহায্য ও সহযোগিতা কামনা করছি।

এছাড়াও পূর্নাঙ্গ কমিটিতে রয়েছে সহ-সভাপতি পদে তামীমদারী, নিশাত তাসনিম,খালিদ বিন হাসান, লোপা মুদ্রা রায়। যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছে রিসালাতুন জান্নাত, রাবেয়া সুলতানা রুমি, ফরিদ আহমেদ, লাবন্য কুমার। সাংগঠনিক সম্পাদক পদে রয়েছে সোহেল রানা, মাদুস রানা, ফয়সাল আহমেদ রনি, রায়হান বাবু। দপ্তর সম্পাদক এনায়েতুর রহমান রিফাত। কোষাধ্যক্ষ মমিনুর রহমান সহ অনেকেই রয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা