শিক্ষা

ত্রিমুখী আন্দোলনে পুরোপুরি অচল বশেমুরবিপ্রবি

বশেমুরবিপ্রবি প্রতিনিধি: শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলনে অচল হয়ে পরেছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি)। গত ১ জুন একাডেমিক কার্যক্রম থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দিয়ে এখনো আন্দোলন অব্যাহত রেখেছে শিক্ষকদের সংগঠন বশেমুরবিপ্রবি শিক্ষক সমিতি। তিন দফা দাবিতে আন্দোলন চলমান রেখেছেন তারা।

এর ঠিক একদিন পরেই গত ২ জুন থেকে আপগ্রেডেশন বোর্ড বন্ধ হওয়ায় অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দেয় কর্মচারী সমিতি। এরপর সর্বশেষ আজ ৫ জুন কর্মবিরতির ঘোষণা দিয়েছে কর্মকর্তা সমিতি।ফলে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের ত্রিমুখী আন্দোলনে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ হয়ে গেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি)। এরই মধ্যে আজ (৫ই জুন) রেজিস্ট্রার দপ্তর, উপাচার্য দপ্তর ও অর্থ দপ্তরে তালা লাগিয়েছে কর্মকর্তারা।

রবিবার (৫ জুন) সকালে বিশ্ববিদ্যালয়ের তিন দপ্তরে তালা লাগায় কর্মকর্তারা। বিভিন্ন দাবিতে কর্মবিরতিতে যেতে পারে কর্মকর্তারা। গত ১ জুন থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম বন্ধ হয়ে গেলেও আজ (৫ই জুন) থেকে পুরো বিশ্ববিদ্যালয় অচলাবস্থার তৈরি হয়েছে।

শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের কর্মবিরতিতে ভোগান্তিতে পড়েছে সাধারণ শিক্ষার্থীরা। বিভিন্ন বিভাগে পরীক্ষার রুটিন দিলেও হচ্ছে না পরীক্ষা। বন্ধ আছে ক্লাস, এসাইনমেন্ট ও প্রেজেন্টেশন সহ অন্যান্য কার্যক্রম।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা