ভবিষ্যৎ প্রজন্মকে আধুনিক নির্মাতা হিসেবে গড়ে তুলতে হবে
শিক্ষা

ভবিষ্যৎ প্রজন্মকে আধুনিক নির্মাতা হিসেবে গড়ে তুলতে হবে

সান নিউজ ডেস্ক: শিক্ষামন্ত্রী ড. দীপু মনি বলেছেন, দেশের ভবিষ্যৎ প্রজন্মকে আধুনিক বাংলাদেশের নির্মাতা হিসেবে গড়ে তুলতে হবে। প্রচলিত ও গতানুগতিক শিক্ষা দিয়ে এটি সম্ভব হবে না। তাই বিশ্বমানের শিক্ষা, জ্ঞান ও দক্ষতা অর্জন করতে হবে।

আরও পড়ুন: করোনা নিয়ন্ত্রণের কারণে সবকিছু স্বাভাবিক

শনিবার (০৪ জুন) চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) মেরিন রিসার্চ হ্যাচারি উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, এই হ্যাচারির মাধ্যমে উন্নত ধরনের গবেষণা হবে। এই হ্যাচারিতে মালয়েশিয়ান কারিগরি প্রযুক্তিতে তেলাপিয়া-পাঙাশের মতো ভেটকি ও অন্যান্য বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ সামুদ্রিক মাছের উৎপাদন শুরু করতে পারলে তা বাংলাদেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। পাশাপাশি দেশের মৎস্য ক্ষেত্রে বৈপ্লবিক উন্নয়ন হবে। এখানে বাংলাদেশের গবেষকের পাশাপাশি বিভিন্ন দেশের গবেষকরা যৌথভাবে কাজ করবে।

দিপু মনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন, বাংলাদেশের প্রতিটি জেলায় একটি করে পাবলিক অথবা প্রাইভেট বিশ্ববিদ্যালয় হবে। যেহেতে কক্সবাজারে একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে, তাই এই মুহূর্তে এখানে পাবলিক বিশ্ববিদ্যালয় হওয়ার কোনো পরিকল্পনা নেই সরকারের।

এর আগে বেলা ১১টার দিকে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইসেন্স বিশ্ববিদ্যালয়ের কক্সবাজারস্থ কোস্টাল বায়োডাইভারসিটি মেরিন ফিশারিজ অ্যান্ড ওয়াইল্ড লাইফ রিসোর্স সেন্টারের মেরিন রিসার্চ হ্যাচারি পরিদর্শন ও উদ্বোধন করেন।

ভেটেরিনারি ও এনিম্যাল সাইসেন্স বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোহাম্মদ নুরুল আবছার খানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীক প্রমুখ।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা