শিক্ষা

টিভি রুমে ধুমপান করতে নিষেধ করায় সাংবাদিককে রাবি ছাত্রলীগ নেতার মারধর 

খোরশেদ আলম, রাজশাহী বিশ্ববিদ্যালয়: টিভি রুমে ধূমপান করতে নিষেধ করায় অনলাইন পোর্টাল বিডি মর্নিংয়ের রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রতিনিধি শাহাবুদ্দিন ইসলামকে মারধর করেছে ছাত্রলীগ নেতাকর্মীরা। রোববার (২৯ মে) দিবাগত রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের মাদার বখস হলের টিভি রুমে এ ঘটনা ঘটে। পরে আহতাবস্থায় তাকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে পাঠানো হয়।

আরও পড়ুন: তরুণী হেনস্তায় জড়িত নারী গ্রেফতার

অভিযুক্ত ওই ছাত্রলীগ নেতার নাম গিয়াসউদ্দিন কাজল। তিনি মাদার বখশ হল শাখা ছাত্রলীগের সহ-সভাপতি ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়ার অনুসারী। ভুক্তভোগী শিক্ষার্থী রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (রাবিসাস) সম্মানিত সদস্য ও বাংলা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা জানান, টিভি রুমে আইপিএল খেলা দেখার সময় কাজল ধূমপান করছিল। তখন শাহাবুদ্দিন তাকে নিষেধ করলে সেখানে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। এক পর্যায়ে কাজলসহ কয়েকজন শাহাবুদ্দিনকে মারধর শুরু করে।

আরও পড়ুন: আরও এক মডেলের ঝুলন্ত দেহ উদ্ধার

এই ঘটনার দুই ঘণ্টা পার হওয়ার পরেও ওই হল প্রাধ্যক্ষ ড. মো. শামীম হোসেন ঘটনাস্থলে উপস্থিত হননি। বারবার তাকে ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

এদিকে, দায়িত্বে অবহেলার কারণে হল প্রাধ্যক্ষকে অব্যাহতি, বিশ্ববিদ্যালয় থেকে অভিযুক্তদের বহিষ্কার ও পরবর্তীতে কোনো শিক্ষার্থীর সঙ্গে এ ধরনের ঘটনা যাতে না ঘটে তার একটি সুষ্ঠু সিদ্ধান্তের দাবি জানিয়েছে ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকরা। তাদের দাবি আদায়ের লক্ষ্যে রাতেই সাড়ে ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা।

আরও পড়ুন: বার কাউন্সিলে আওয়ামীপন্থীদের নিরঙ্কুশ জয়

পরে রাত ২ টার দিকে একদিনের মধ্যে এ ঘটনার সুষ্ঠু সমাধানের আশ্বাস দেন উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মোহাম্মদ জাকারিয়া, অধ্যাপক সুলতান-উল-ইসলাম ও জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক ও ছাত্র-উপদেষ্টা মো. তারেক নূরসহ প্রক্টরিয়াল বডির সদস্যরা উপস্থিত ছিলেন৷

জানতে চাইলে এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া বলেন, আমি ব্যস্ত আছি, এখন যেতে পারব না। পরে বিষয়টি দেখছি।

আরও পড়ুন: হাইকোর্টে জামিন চাইলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত মিন্নি

অবস্থান কর্মসূচি চলাকালে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম বলেন, আজ (সোমবার) অফিস সময়ের শুরুতেই এ বিষয়ে হল প্রশাসনের সঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বসবেন। এটার দীর্ঘমেয়াদি সমাধান হওয়া দরকার এবং তোমাদের যে তিনটি দাবি রয়েছে সেগুলো সম্মুখভাবে আলোচনা করে সুষ্ঠু সমাধানের ব্যবস্থা করা হবে৷

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

ডাসারে ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু, পরিবারে শোকের ছায়া

মাদারীপুরের ডাসারে ডেঙ্গু আক্রান্ত হয়ে সঞ্চয় শিকারী (৩৫) নামে এক যুবকের মৃত্য...

পর্যটন কার্নিভাল শেষে কুয়াকাটায় ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

দীর্ঘ ৯ বছর পর আয়োজিত কুয়াকাটা পর্যটন কার্নিভাল শেষে সৈকতের পরিবেশ রক্ষায় পরি...

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

পুকুরে গোসলে নেমে দুই বোনের মৃত্যু

নোয়াখালীর সুবর্ণচরে পুকুরে গোসল করতে নেমে আপন দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়ে...

হাসপাতালের চিকিৎসা সামগ্রী ক্রয়ের  ৯ কোটি টাকার ই-টেন্ডার হ্যাক

মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে প্রায় ৯ কোটি টাকার চিকিৎসা সামগ্রী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা