শিক্ষা

সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

সান নিউজ ডেস্ক: বিভিন্ন কারণে সংঘর্ষের জন্য আলোচিত ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। নিউমার্কেট থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) পাভেল এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: গোপালগঞ্জে ত্রিমুখী সংঘর্ষে নিহত ৭

শনিবার (১৪ মে) বেলা ১১টার দিকে সায়েন্সল্যাব মোড়ের পাশে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ধারণা করা হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে পূর্ব বিরোধের জেরে এই ঘটনা ঘটতে পারে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষকরা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন।

ঢাকা কলেজের শৃঙ্খলা কমিটির সদস্য সহকারী অধ্যাপক আলতাফ হোসেন বলেন, আমরা আমাদের শিক্ষার্থীদের সরিয়ে এনেছি৷ তবে পরিস্থিতি এখনও উত্তপ্ত। আইডিয়াল কলেজের শিক্ষকরা তাদের ছাত্রদের সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন।

নিউমার্কেট থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) পাভেল বলেন, দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে পূর্ব বিরোধের জেরে এই ঘটনা ঘটতে পারে।

তিনি আরও জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া আমাদের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন বলেও জানান তিনি।

আরও পড়ুন: অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ পেলেই ব্যবস্থা

অন্যদিকে, কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিতোষ চন্দ্র বলেন, কিছুক্ষণ আগে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। এখন পরিবেশ শান্ত।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা