শিক্ষা

গলায় ফাঁস দিয়ে রাবি ছাত্রীর আত্মহত্যা

খোরশেদ আলম, রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাদিয়া তাবাসসুম নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: অন্ধ্র প্রদেশের দিকে ‘অশনি’, দেশে ঝরবে বৃষ্টি

মঙ্গলবার ( ১১ মে ) বিকেলে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে নিশ্চিত করেছে তার পরিবার ও পুলিশ। এসময় তার লেখা একটি চিরকুটও পাওয়া গেছে।

সাদিয়া তাবাসুম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মাওহা ইউনিয়নের বিশমপুর গ্রামের মাহবুবুর রশিদের মেয়ে তিনি।

উদ্ধার হওয়া চিরকুটে সাদিয়া লেখেন, চুরাবালির (চোরাবালি) মতো ডিপ্রেশন, বেড়েই যাচ্ছে, মুক্তির পথ নেই, গ্রাস করে নিচ্ছে জীবন, মেনে নিতে পারছি না।

পুলিশ জানায়, ঈদের ছুটি কাটাতে বাড়িতে এসেছিলেন সাদিয়া। আগামী সপ্তাহে বিশ্ববিদ্যালয়ে ফেরারও কথা ছিল তার। মঙ্গলবার বিকেলে ওই ছাত্রীর বাবা একটি জানাজায় অংশ গ্রহণের জন্য যান। এ সময় তার মাও বাড়িতে ছিলেন না। এই সুযোগে সাদিয়া নিজ ঘরের দরজা বন্ধ করে আঁড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। এদিকে দীর্ঘ সময়েও কোনো খোঁজ না পেয়ে তার চাচাতো বোন দরজায় ডাকাডাকি করেন। কিন্তু এতেও সাড়া মেলেনি। পরে দরজা ভেঙে সাদিয়াকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক ড.সোহেল কবির বলেন, ঘটনাটি জেনেছি। খুব হতাশাজনক ও দুঃখজনক। সে আত্মহত্যা করেছে বলে জেনেছি। তবে কি কারণে আত্মহত্যা করেছে সেটি নিশ্চিত নই।

আরও পড়ুন: বিশ্বে করোনায় একদিনে মৃত্যু ১৭১২

গৌরীপুর থানার উপপরিদর্শক মাইনুল রেজা জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হবে। লাশ উদ্ধার করে মর্গে নেওয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের নিকট তার মরদেহ হস্তান্তর করা হবে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা