কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী
শিক্ষা

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী

জান্নাত জাহান জুঁই, নজরুল বিশ্ববিদ্যালয় : বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের নামে প্রতিষ্ঠিত বাংলাদেশের প্রথম ও একমাত্র বিশ্ববিদ্যালয় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। ২০০৬ সালের ৯ ই মে এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।

আরও পড়ুন : বিদেশে কান্নাকাটি না করে আমার কাছে আসুন

বিশ্ববিদ্যালয়টি উচ্চশিক্ষার ক্ষেত্রে অগ্রসরমান বিশ্বের সাথে সংগতি রক্ষা ও সমতা অর্জন এবং জাতীয় পর্যায়ে উচ্চ শিক্ষা ও গবেষণা বিশেষ করে বিভিন্ন ক্ষেত্রে আধুনিক জ্ঞান চর্চা ও পঠন- পাঠনের সুযোগ সৃষ্টি ও সম্প্রসারণের রূপকল্প নিয়ে কাজ করছে।

আসছে ৯ই মে বিশ্ববদ্যালয়টির ১৭ তম প্রতিষ্ঠা দিবস। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০০৬ সালের ৯ই মে ২০ একর আয়তনে ২ টি অনুষদে ৪ টি বিভাগ নিয়ে বিশ্ববিদ্যালয়টি পাঠদান কর্মসূচী শুরু করে।প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ১৮৫ জন।

আরও পড়ুন : উড়িষ্যা যাচ্ছে ‘অশনি’

বর্তমানে ক্যাম্পাসের আয়তন বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৫৭ একরেএবং ৬ টি অনুষদের অধীনে ২৪ টি বিভাগ রয়েছে। এছাড়াও ২০৫ জন শিক্ষক, ১৩৯ জন কর্মকর্তা,১৯৪ জন কর্মচারী বর্তমানে কর্মরত আছেন । শিক্ষার্থীদের জন্য রয়েছে ৪ টি আবাসিক হল।

প্রায় ৩ হাজারের অধিক শিক্ষার্থী হলগুলোতে অবস্থান করছে।বিশ্ববিদ্যালয়ের আঙ্গিনাকে আকর্ষণীয় করার জন্য স্থাপিত হয়েছে বঙ্গবন্ধু ভাস্কর্য ও নজরুল ভাস্কর্য। আরো নতুন নতুন উন্নয়ন কর্মকান্ড বিশ্ববদ্যালয়টি তে অব্যাহত আছে।

আরও পড়ুন : হাসপাতালে সৌদি বাদশাহ

১৭ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ২ দিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।আয়োজনের ২য় দিনে শিক্ষামন্ত্রী দিপু মনি থাকবেন।

এছাড়াও উপস্থিত থাকবেন ময়মনসিংহ -৭ এর সংসদ সদস্য আলহাজ্ব হাফেজ মাওলানা মোঃরুহুল আমীন মাদানী,ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ - উপাচার্য (শিক্ষা) প্রফেসর ড.এ এস এম মাকসুদ কামাল ও পরিকল্পনা কমিশনের সদস্য অধ্যাপক ড.মোঃকাউসার আহাম্মদ।

আরও পড়ুন : ‘অশনি’র দেশে আঘাত হানার আশঙ্কা নেই

উপাচার্য প্রফেসর ড.সৌমিত্র শেখর বলেন,এই বিশ্ববিদ্যালয়ের অভিলক্ষ্য হচ্ছে সাংস্কৃতিক শিক্ষার পাশাপাশি সাধারণ শিক্ষা, বিজ্ঞান ও প্রকৌশল,সামাজিক বিজ্ঞান ও ব্যবসায় প্রশাসন বিষয়ক পঠন- পাঠনের মাধ্যমে শিক্ষার্থীদের উদ্ভাবনী শক্তির বিকাশ ঘটানো।দেশের আধুনিক ও টেকসই উন্নয়নের লক্ষ্যে গবেষণা ও লাগসই প্রযুক্তি উদ্ভাবনের দ্বারা জাতীয় উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে অবদান রাখা।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা