শিক্ষা

পুলিশ অ্যাকশনের তদন্ত হবে

সান নিউজ ডেস্ক: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, এখন পরিস্থিতি শান্ত আছে। তবে কিছু পক্ষ আছে যাদের দরকার অশান্তি, অস্থিতিশীলা, অরাজকতা। তারাই যে কোন জায়গায় ছোট কোন ঘটনাকে নানানভাবে বড় করে দেখানোর প্রচেষ্টা চালায়। ছাত্রদের ওপর পুলিশের অ্যাকশনের কোনো দরকার ছিল কিনা তা তদন্ত করা হবে।

আরও পড়ুন: গাজীপুর বিএনপির সভাপতি মিলন, সম্পাদক রিয়াজুল

মঙ্গলবার (১৯ এপ্রিল) রাতে স্কয়ার হাসপাতালে ঢাকা কলেজের শিক্ষার্থী মোশাররফ হোসেনকে দেখতে এসে সাংবাদিকদের তিনি এ কথা জানান। এ সময় মন্ত্রী বলেন, ‘ঢাকা কলেজের শিক্ষার্থী মোশাররফ হোসেনের সকল চিকিৎসার ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া আহত সব শিক্ষার্থীর চিকিৎসার ব্যবস্থাও করা হবে।’

তিনি বলেন, ‘গতকাল সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ সকাল থেকে দুটো পক্ষকে যদি দূরে রাখা যেতো, তাহলে হয়তো প্রাণহানির ঘটনা ঘটতো না। আমরা সবার খোঁজ নিচ্ছি। ঢাকা মেডিকেলে যাকে নেওয়া হয়েছে তার ব্যাপারেও আমরা খোঁজ নিবো। তার ভালো চিকিৎসার ব্যবস্থা আমরা করবো।’

আরও পড়ুন: ঢাকা কলেজের ২ শতাধিক শিক্ষার্থী আহত

সংঘর্ষে ঢাকা মেডিকেল হাসপাতালে একজন মারা গেছেন জানালে তিনি বলেন, ‘এটা খুবই দুঃখজনক ঘটনা। এখানে যে ঘটনা ঘটেছে সেটা এই পর্যন্ত গড়ানোর কোন কারণই ছিল না। আপনাদের ফুটেজে দেখলাম, দুটো দোকানের মধ্যে তাদের বাকবিতণ্ডায় কিছু ছাত্রকে জড়ানো হয়েছে বা তারা জড়িয়েছে। তারপর একটা ঘটনা ঘটেছে। গতকালই তারা আহত হয়েছে। আমরা আশা করছিলাম আজ সকাল থেকে এই দুটো পক্ষ আলাদা থাকবে। তাদের যদি দূরে রাখা যেতো, তাহলে হয়তো প্রাণহানির ঘটনা ঘটতো না।’

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা