ছবি- সংগৃহীত
শিক্ষা

ঢাকা কলেজের ২ শতাধিক শিক্ষার্থী আহত

সান নিউজ ডেস্ক: ঢাকা কলেজের শিক্ষার্থী ও নিউমার্কেটের ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় দুই শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন।

আরও পড়ুন: ঢাকা কলেজের হল বন্ধ ঘোষণা

আহত শিক্ষার্থীদের ঢাকা কলেজের শিক্ষক মিলনায়তনে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় ৷ ঢাকা কলেজের চিকিৎসক, ঢাকা কলেজ রোভার স্কাউট গ্রুপ ও রেড ক্রিসেন্টের সদস্যরা আহত শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা দেন।

মঙ্গলবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় এ তথ্য জানান ঢাকা কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক ড. মো.আব্দুল কুদ্দুস সিকদার।

আরও পড়ুন: ঢাকা কলেজের হল বন্ধ ঘোষণা

রোভার স্কাউট গ্রুপের সদস্য তারেক আজিজ বলেন, আমাদের এখানে দুই শতাধিক শিক্ষার্থী চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে অবস্থা গুরুতর হওয়ায় অন্তত ৫০ শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে পাঠানো হয়েছে।

রোভার স্কাউট গ্রুপের আরেক সদস্য বেলাল হোসাইন বলেন, আহতদের অধিকাংশই ইটের আঘাতে শরীরের বিভিন্ন অংশ থেঁতলে যাওয়া, রাবার বুলেট ও টিয়ার শেলের আঘাত, মাথা ফাটা, হাত-পা ভাঙা ছিল।

আরও পড়ুন: গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণ বুদ্ধির কাজ না

প্রসঙ্গত, সোমবার (১৮ এপ্রিল) রাতে নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজ শিক্ষার্থীদের সঙ্গে প্রায় আড়াই ঘণ্টা ধরে ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনা ঘটে। দিনগত রাত ১২টার দিকে শুরু হওয়া এ সংঘর্ষ চলে রাত আড়াইটা পর্যন্ত। মধ্যরাতে দুই পক্ষকে ওই এলাকা থেকে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

আরও পড়ুন: গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণ বুদ্ধির কাজ না

এর আগে গত মধ্যরাতে ঢাকা কলেজ কর্তৃপক্ষ এক ঘোষণায় কলেজের আজকের সব ক্লাস ও পরীক্ষা স্থগিত করেন। ভোর ৪টার দিকে ঢাকা কলেজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এ ঘোষণা দেওয়া হয়। ঢাকা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের নির্দেশনায় দেওয়া ওই ঘোষণায় উল্লেখ করা হয়, অনিবার্য কারণে ১৯ এপ্রিল, মঙ্গলবার ঢাকা কলেজের উচ্চমাধ্যমিক ও অনার্স-মাস্টার্স শ্রেণির সকল ক্লাস ও পরীক্ষাগুলো স্থগিত করা হলো।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

শুধু ডায়েট নয়, ওজন কমানোর পেছনে রয়েছে পাচনতন্ত্র ও বিপাকক্রিয়ার বড় ভূমিকা

ওজন কমানোর ক্ষেত্রে সাধারণত ক্যালরি কমানো, নিয়মিত...

লবণ অধ্যুষিত রামপালে সুপেয় পানি সংরক্ষণে ট্যাংক বিতরণ 

রামপালে তীব্র লবণাক্ত অধ্যুষিত উপকূলীয় মানুষের জন্য সুপেয় পানি সংরক্ষণে পানির...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা