ছবি- সংগৃহীত
শিক্ষা

নিউমার্কেটে আবারও সংঘর্ষ শুরু

সান নিউজ ডেস্ক: ঢাকা কলেজের শিক্ষার্থী ও নিউমার্কেটের ব্যবসায়ীদের মধ্যে আবারও সংঘর্ষ শুরু হয়েছে। মঙ্গলবার (১৯ এপ্রিল) বিকেল ৪টা ১০মিনিটে পাল্টাপালি ধাওয়া শুরু হয়।

আরও পড়ুন: ঢাকা কলেজে ঈদের ছুটি আজ থেকেই

জানা যায়, পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর ব্যবসায়ীরা উসকানি দিলে শিক্ষার্থীরা আবারও ইট-পাটকেল মারতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে আবারও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পুলিশ। এখন আবারও নিউমার্কেট এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

সূত্র জানায়, সমঝোতার খবরে ক্যাম্পাসের বাইরে বের হতেই হামলার শিকার হন ঢাকা কলেজ শিক্ষার্থীরা। ব্যবসায়ীদের হামলায় আহত দুই শিক্ষার্থীকে ক্যাম্পাসের ভেতরে নেওয়া হয়। এই খবর ছড়িয়ে পড়তেই ক্যাম্পাস থেকে ফের বেরিয়ে পড়েন শিক্ষার্থীরা। একপর্যায়ে ব্যবসায়ীদের ধাওয়া করে শিক্ষার্থীরা। এ সময় উভয়পক্ষ ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে ফের শিক্ষার্থীদের সরিয়ে দেয়।

আরও পড়ুন: ঢাকা কলেজের হল বন্ধ ঘোষণা

প্রসঙ্গত, সোমবার (১৮ এপ্রিল) রাতে নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজ শিক্ষার্থীদের সঙ্গে প্রায় আড়াই ঘণ্টা ধরে ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনা ঘটে। দিনগত রাত ১২টার দিকে শুরু হওয়া এ সংঘর্ষ চলে রাত আড়াইটা পর্যন্ত। মধ্যরাতে দুই পক্ষকে ওই এলাকা থেকে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

আরও পড়ুন: গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণ বুদ্ধির কাজ না

এর আগে গত মধ্যরাতে ঢাকা কলেজ কর্তৃপক্ষ এক ঘোষণায় কলেজের আজকের সব ক্লাস ও পরীক্ষা স্থগিত করেন। ভোর ৪টার দিকে ঢাকা কলেজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এ ঘোষণা দেওয়া হয়। ঢাকা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের নির্দেশনায় দেওয়া ওই ঘোষণায় উল্লেখ করা হয়, অনিবার্য কারণে ১৯ এপ্রিল, মঙ্গলবার ঢাকা কলেজের উচ্চমাধ্যমিক ও অনার্স-মাস্টার্স শ্রেণির সকল ক্লাস ও পরীক্ষাগুলো স্থগিত করা হলো।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

ভর্তি বন্ধের নির্দেশ ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে

দেশের ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষার...

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা