শিক্ষা

দ্রুতই সংঘর্ষ নিয়ন্ত্রণের চেষ্টা চলছে

সান নিউজ ডেস্ক: শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান বলেছেন, ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেটের ব্যবসায়ীদের চলমান সংষর্ষ নিয়ন্ত্রণের চেষ্টা করছে শিক্ষা মন্ত্রণালয়। দ্রুত সময়ের মধ্যে এ সংঘাত নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।

আরও পড়ুন: ঢাকা কলেজের ক্লাস-পরীক্ষা স্থগিত

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান মঙ্গলবার (১৯ এপ্রিল) গণমাধ্যমকে এসব কথা বলেছেন।

তিনি বলেন, ঢাকা কলেজ শিক্ষার্থী ও নিউমার্কেটের ব্যবসায়ীদের সংঘর্ষ অনেক জটিল পর্যায়ে চলে গেছে। আমরা এটি নিয়ন্ত্রণের চেষ্টা করছি। এ বিষয়ে ঢাকা কলেজের শিক্ষক ও নিউমার্কেট পরিচালনা কমিটির সঙ্গে কথা হয়েছে। শ্রমিক ও ব্যবসায়ীদের মার্কেটের ভেতরে ঢুকিয়ে তালা লাগিয়ে দিতে বলা হয়েছে। পুলিশের সহায়তায় ঢাকা কলেজ শিক্ষার্থীদের ক্যাম্পাসের মধ্যে নিয়ে যাওয়া হবে।

তিনি বলেন, ঘটনাস্থলের চারপাশের বড় ভবনগুলোর উপর থেকে পাল্টাপাল্টি ইটপাটকেল ছোড়া হচ্ছে বলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হচ্ছে। তবে আমরা সব পক্ষের সঙ্গে কথা বলছি। সবাই এ সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করছেন। আশা করি দ্রুত সময়ের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।

আরও পড়ুন: ঢাকা কলেজের ক্লাস-পরীক্ষা স্থগিত

এদিকে রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থীদের অবরোধের পর ব্যবসায়ীদের সঙ্গে সকাল ১০টার পর সংঘর্ষ শুরু হয়।

সংঘর্ষের এক পর্যায়ে বেলা ১১টার দিকে ঢাকা কলেজের শিক্ষার্থীরা কলেজের গেটে এবং ব্যবসায়ীরা চন্দ্রিমা সুপার মার্কেটের সামনের সড়কে অবস্থান নেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঢাকা কলেজ শিক্ষকরা এগিয়ে এলেও ইটপাটকেলের তোপে তারা কলেজ ক্যাম্পাসে ফিরে যেতে বাধ্য হয়েছেন বলে জানান উপাধ্যক্ষ অধ্যাপক এটিএম মইনুল ইসলাম।

তিনি গণমাধ্যমকে বলেন, আমরা শিক্ষকরা সমবেত হয়ে নিউমর্কেট কমিটির সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বের হলেও ব্যবসায়ী ও শ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপের কারণে সামনে আগানো সম্ভব হয়নি। ক্যাম্পাসে ফিরে আসতে বাধ্য হয়েছি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা