শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ( ফাইল ছবি )
শিক্ষা

ঢাকা কলেজে ঈদের ছুটি আজ থেকেই

সান নিউজ ডেস্ক : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ছাত্র-ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের ঘটনা খবুই দুঃখজনক। তাই তিনি একদিন আগেই কলেজের ঈদের ছুটি শুরু হওয়ার ঘোষণা দিয়েছেন।

আরও পড়ুন: ঢাকা কলেজের হল বন্ধ ঘোষণা

শিক্ষামন্ত্রী বলেন, প্রায়ই দেখি ঢাকা কলেজ ও এর আশপাশের ব্যবসা প্রতিষ্ঠানের মালিক-কর্মচারীদের সঙ্গে ছাত্রদের বাগবিতণ্ডা হয় এবং অনেক সময় তা সংঘর্ষে রূপ নেয়। এটা খুবই দুঃখজনক। আমাদের কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে। আহত শিক্ষার্থীদের চিকিৎসার বিষয়গুলো আমরা দেখছি।

মঙ্গলবার (১৯ এপ্রিল) বিকেলে চাঁদপুর সার্কিট হাউসে এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, যেহেতু সব শিক্ষাপ্রতিষ্ঠান বুধবার (২০ এপ্রিল) ক্লাস শেষে বন্ধ হওয়ার কথা রয়েছে, ঢাকা কলেজে আজও যেহেতু ক্লাসের কোনো পরিবেশ নেই, কাজেই আজ (মঙ্গলবার) থেকেই সেখানে ঈদের ছুটি শুরু হয়ে যাবে। ঈদের ছুটিতে সবাই বাড়ি চলে যাবে। আশা করছি হলগুলো সব বন্ধ থাকবে।

ডা. দীপু মনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মঙ্গলবার ( ১৯ এপ্রিল ) সকাল থেকে যদি ঘটনাস্থলে থাকতো তাহলে হয়তো পরিস্থিতি আরেকটু ভালো হতে পারতো। তবে তারাও চেষ্টা করেছে এবং এখন পর্যন্ত করে যাচ্ছে। আমি বলবো পরিস্থিতি নিয়ন্ত্রণে সব পক্ষকে একটু শান্ত হতে হবে।

আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীন

সংঘর্ষের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে নানানভাবে উসকানি দিয়ে, বিভিন্ন রকম গুজব ছড়িয়ে পরিস্থিতিকে খারাপ করার একটা অপচেষ্টা চলছে বলে দায়ী করেন শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, আমি শিক্ষার্থী, ব্যবসায়ী ও শ্রমিক ভাইদের অনুরোধ করবো কোনো ধরনের গুজবে কান না দেওয়ার জন্য। যেহেতু রোজার দিন তাই সবাই শান্ত হয়ে পরিস্থিতি শান্ত করে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করতে হবে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা