শিক্ষা
‘রক্ত চাইলে রক্ত নেন,আদিবাসী কোটা দেন’

রাবিতে আদিবাসী কোটা পুনর্বহালের দাবি

রাবি প্রতিনিধি: ১ম ও ২য় শ্রেণির সরকারি চাকরিতে আদিবাসী কোটা পুনর্বহালের দাবি জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আদিবাসী শিক্ষার্থীরা।

আরও পড়ুন: আমরা ঋণখেলাপি নই

মঙ্গলবার (১২ এপ্রিল) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ‘আদিবাসী কোটা রক্ষা কমিটি’র ব্যানারে আয়োজিত এক মানবন্ধন কর্মসূচি থেকে এ দাবি জানান তারা।

মানবন্ধনে বক্তারা বলেন, শিক্ষাক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে আছি। এরপর যদি আমাদের এই অধিকার কেড়ে নেওয়া হয়, তবে আমাদের আর বাঁচার জায়গা থাকবে না। পার্বত্য অঞ্চলে আমদের পিছিয়ে পড়া জনগোষ্ঠী বলা হয়, আমরা আসলেই সবক্ষেত্রে পিছিয়ে আছি। তাই আমাদের এগিয়ে যাওয়ার জন্য এই সুযোগটুকু দরকার। আমরা এখনও প্রথম এবং দ্বিতীয় শ্রেণির চাকরিতে অন্যদের সমকক্ষ হতে পারিনি। আমাদের কিছু সুযোগ সুবিধা দরকার। তাই আমাদের অধিকার আমরা ফিরে চাই। সে কারণে সকল চাকরিতে আমাদের ৫% কোটা বহাল রাখার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানাচ্ছি।

আরও পড়ুন: আমরা ঋণখেলাপি নই

তারা আরও বলেন, দেশ উন্নয়নের জোয়ারে ভাসছে কিন্তু আমরা এক লাফে উন্নয়নের এই জোয়ারে সামিল হতে পারব না। সবার সাথে এক তালে তাল মিলিয়ে চলতে পারব না। আমরাও আপনাদের সাথে জোয়ারে ভাসতে চাই,আমাদের সুযোগ দিন।

এসময় শিক্ষার্থীরা ‘৫% আদিবাসী কোটা পুনর্বহাল কর, করতে হবে;রক্ত চাইলে রক্ত নেন,আদিবাসী কোটা দেন, আদিবাসীদের অগ্রগতি, কোটা ছাড়া অসঙ্গতি, মন্ত্রী পরিষদের অবিচার,মানি না মানবো না।’ এমন লেখা সংবলিত পোস্টার হাতে নিয়ে প্রতিবাদ জানান।

কর্মসূচিতে প্রায় অর্ধশত আদিবাসী শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা