ছবি- সংগৃহীত
শিক্ষা

রাবিতে ভর্তি পরীক্ষার চূড়ান্ত আবেদন ফি ১১০০ টাকা

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন ফি ১০০ টাকা এবং চূড়ান্ত আবেদন ফি ইউনিট প্রতি ১১০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন : সংকট আরও গভীর শ্রীলঙ্কায়

সোমবার (১১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা উপ-কমিটির সভা এই সিদ্ধান্ত হয়। এছাড়াও এবারের ভর্তি পরীক্ষা বোর্ড সিলেবাসে গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখার ডেপুটি-রেজিস্ট্রার এএইচএম আসলাম হোসেন।

তিনি বলেন, ভর্তি পরীক্ষার জন্য ২৫ মে থেকে ৯ জুন পর্যন্ত শিক্ষার্থীরা প্রাথমিক আবেদন করতে পারবেন। যাচাই-বাছাই শেষে ১৫ জুন থেকে চূড়ান্ত আবেদন শুরু হবে। আবেদন চলবে ২৮জুন পর্যন্ত। এবার তিনটি (এ, বি, সি) ইউনিটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি ইউনিটে ৭২ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারবে। চারটি শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন : টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় শিশুসহ নিহত ৩

তিনি আরও বলেন, মানবিকের শিক্ষার্থীদের আবদেনর জন্য এসএসসি ও এইচএসসিতে জিপিএ কমপক্ষে ৩.০০ পয়েন্টসহ দুইটি মিলেয়ে ৭.০০ থাকতে হবে। ব্যবসায় শিক্ষার্থীদের ক্ষেত্রে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে পৃথকভাবে জিপিএ ৩.৫০ সহ দুটি মিলিয়ে কমপক্ষে ৭.৫০ থাকতে হবে।

বিজ্ঞানের শিক্ষার্থীদের ক্ষেত্রে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে পৃথকভাবে জিপিএ ৩.৫০ সহ দুটি মিলিয়ে কমপক্ষে ৮.০০ থাকতে হবে। এছাড়া প্রাথমিকভাবে আগামী ২৪ থেকে ২৭ জুলাই পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে। এবার দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ থাকছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

সম্মানি ভাতা বাড়ালো বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের

বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পরিবার ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদে...

‘ধুম ফোর’ গুঞ্জন উড়িয়ে দিলেন রণবীর কাপুর

বলিউড তারকা রণবীর কাপুরকে ঘিরে ‘ধুম ফোর’ সিনেমায় অভিনয়ের গুঞ্জন ব...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা