শিক্ষা

এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ৩০ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক: এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ৩০ ডিসেম্বর হতে পারে। একইদিন বিনামূল্যে বই বিতরণের অনুষ্ঠানও রয়েছে।

এ বিষয়ে রোববার (২৬ ডিসেম্বর) আন্তঃশিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ বলেন, আমরা ফল প্রকাশের জন্য সার্বিকভাবে প্রস্তুত। প্রধানমন্ত্রী সম্মতি দিলে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে যেকোনো দিন তারিখ নির্ধারণ করা যেতে পারে। প্রধানমন্ত্রী অনানুষ্ঠানিকভাবে ৩০ তারিখের কথা বলেছেন বলে আমরা জানতে পেরেছি।

তবে ২৮ তারিখের পর এ সপ্তাহের যেকোনো দিন ফল প্রকাশ করা হবে বলেও জানান তিনি।

ঢাকা শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মালদ্বীপ সফরের সময় বাড়ানোয় ২৮ ডিসেম্বরের আগে ফলাফল প্রকাশ করা যাচ্ছে না। মালদ্বীপ সফর শেষে ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে। দেশে ফিরে ৩০ ডিসেম্বর তিনি আগামী শিক্ষাবর্ষের বিনামূল্যের পাঠ্যবই বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন। একই দিন এসএসসি ও সমমানের ফলাফল প্রকাশ করা হতে পারে বলে আলোচনা চলছে। তবে এখনো তারিখ চূড়ান্ত হয়নি। প্রধানমন্ত্রী যেদিন সম্মতি দেবেন, সেদিন ফলাফল প্রকাশ করা হবে।

করোনার প্রাদুর্ভাবের কারণে নির্ধারিত সময়ের সাড়ে আট মাস পর এবার এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই পরীক্ষায় পরীক্ষার্থী ছিল ২২ লাখের বেশি। পরীক্ষা শুরুর আগে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছিলেন, পরীক্ষা শেষ হওয়ার ৩০ দিনের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে। এই পরীক্ষা ১৪ নভেম্বর শুরু হয়ে শেষ হয়েছিল ২৩ নভেম্বর। সে হিসেবে গত সপ্তাহেই এক মাস পূর্ণ হয়েছে।

এর আগে ২৭ ডিসেম্বর ফল প্রকাশের তারিখ ধরে নিয়েছিল আন্তঃশিক্ষা বোর্ড। প্রধানমন্ত্রীর বিদেশ সফর ২৮ ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করায় আগামী ৩০ ডিসেম্বর এ ফল প্রকাশ হতে পারে বলে বোর্ড সূত্রে জানা গেছে। তবে প্রধানমন্ত্রী সময় দিলে তারও আগে ২৯ ডিসেম্বরও প্রকাশ করা যেতে পারে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা