শিক্ষা

জাবিতে মসজিদ নির্মাণের দাবিতে ছাত্র ইউনিয়নের মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি, জাবি: সর্বোচ্চ শিক্ষা ক্ষেত্রে দেশের একমাত্র আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শহীদ সালাম-বরকত হল ও আ ফ ম কামালউদ্দিন হল সংলগ্ন ঝুকিপূর্ণ মসজিদ পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে জাবি শাখা ছাত্র ইউনিয়ন।

শুক্রবার (২৪ ডিসেম্বর) জুমার নামাজের পর মসজিদ সংলগ্ন সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। জাবি ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ইমরান নাঈমের সঞ্চালনায় মানববন্ধনে বাংলাদেশ ছাত্রফ্রন্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মী ছাড়াও এ সময় জুমার নামাজ পড়তে আসা শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

মানববন্ধনে একাত্মতা পোষণ করে পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক মো. হাবিবুর রহমান বলেন, এখানে যে দাবিগুলো তোলা হয়েছে সবগুলোই যৌক্তিক। আমিও চাই দ্রূত সময়ের মধ্যে মসজিদটি নির্মাণ করা হোক।

মানববন্ধনে দর্শন ছাত্র সংসদের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম রিহান বলেন, ‘মসজিদের ফাটল দিন দিন বড় হচ্ছে। সবাই আতঙ্কে আছি, কখন এটি ধসে পড়ে। মুসল্লীরা মনোযোগ দিয়ে নামাজ আদায় করতে পারছে না। আমরা চাই মসজিদটি অতি দ্রুত পুনর্নির্মাণ করা হোক।

জাবি শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি রাকিবুল হক রনি বলেন, ১৯৯০ সালে মসজিদটি তৈরি করা হয়। তার ঠিক এক বছর পরই প্রথম ফাটল দেখা দেয়। গত চার-পাচঁ বছর ধরে আমরা নতুন মসজিদ ভবন নির্মাণে বার বার দাবি তুলেছি। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন শুধু আশ্বাস দিয়েই সময় ক্ষেপণ করছে। আমরা দাবি জানাচ্ছি একমাসের মধ্যে নতুন ভবনের কাজ শুরু করতে হবে। অন্যথায় আরও তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা