শিক্ষা
সীমিত আকারে 

শিক্ষা মন্ত্রণালয়ের অফিস খোলা রাখার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: প্রাণঘাতী করোনাভাইরাসের অবনতিতে সরকারঘোষিত কঠোর বিধিনিষেধেও জরুরি প্রয়োজনে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অফিস খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

শুক্রবার (৯ জুলাই) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ সংক্রান্ত অফিস আদেশ জারি করেছে।

আদেশে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অডিট আপত্তি নিষ্পত্তির জন্য ব্রডশিট জবাব তৈরি, বাজেট সংক্রান্ত কাজ এবং বার্ষিক কর্মসম্পাদন চুক্তির প্রমাণ সংগ্রহসহ জরুরি কাজ সম্পাদনের জন্য আগামী ১৪ জুলাই পর্যন্ত সচিবালয়ের ৬ নম্বর ভবনের ১৭ ও ১৮ নম্বর ফ্লোর এবং পরিবহনপুল ভবনের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ৮০৮ ও ৮০৯ নম্বর কক্ষ খোলা রাখা প্রয়োজন।

আগামী ১৪ জুলাই পর্যন্ত কঠোর বিধিনিষেধ চলাকালে সংশ্লিষ্ট নির্দিষ্ট ভবনের কক্ষগুলো সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা রাখার নির্দেশ দেওয়া হলো।

অফিস আদেশে আরও বলা হয়, অফিস খোলা রাখার সময় সংশ্লিষ্ট ব্যক্তিদের (কর্মকর্তা-কর্মচারী) সচিবালয়ে প্রবেশের অনুমতি দেওয়াসহ বিদ্যুৎ, পানি সরবরাহ ও লিফট চালু রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হলো।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা