শিক্ষা

আগামীকাল সাত কলেজের ভর্তি আবেদন শুরু

নিজস্ব প্রতিবেদক: আগামীকাল শনিবার (১০ জুলাই) শুরু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের ভর্তি আবেদন প্রক্রিয়া। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৪৫০ টাকা।

শুক্রবার (৯ জুলাই) দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) ও অধিভুক্ত সরকারি সাত কলেজের প্রধান সমন্বয়ক ড. এএসএম মাকসুদ কামাল।

তিনি বলেন, আগামীকাল শনিবার (১০ জুলাই) থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হয়ে চলবে আগামী ২০ আগস্ট পর্যন্ত ৷ শিক্ষার্থীরা অনলাইনের মাধ্যমে এই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে।

সাত কলেজে ভর্তি আবেদনের ন্যূনতম যোগ্যতাঃ- ২০১৫ থেকে ২০১৮ পর্যন্ত মাধ্যমিক বা সমমান এবং ২০২০ সনের উচ্চমাধ্যমিক ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে যারা বিভিন্ন ইউনিটের নির্ধারিত শর্ত পূরণ করতে পারবে কেবল তারাই আবেদন করতে পারবে।

বিজ্ঞান ইউনিট: ভর্তিচ্ছু আবেদনকারীদের ন্যূনতম যোগ্যতা হিসেবে বিজ্ঞান ইউনিটের জন্য মাধ্যমিক/সমমান এবং উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় (চতুর্থ বিষয়সহ) প্রাপ্ত দুই জিপিএ যোগ করে ন্যূনতম ৭ দশমিক ০।

বাণিজ্য ইউনিট: বাণিজ্য ইউনিটের জন্য দুই পরীক্ষার জিপিএ (চতুর্থ বিষয়সহ) যোগ করে যোগফল ন্যূনতম ৬ দশমিক ৫।

কলা ও সামাজিক বিজ্ঞান: কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের জন্য দুই পরীক্ষার জিপিএ (চতুর্থ বিষয়সহ) যোগ করে যোগফল ন্যূনতম ৬ দশমিক ০।

ভর্তি পরীক্ষার নম্বর ও পাশ নম্বরঃ ২০২০-২১ শিক্ষাবর্ষে ১২০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে পাশ নম্বর ৪০% অর্থাৎ ৪৮।

ভর্তি পরীক্ষার ফি ও ফি জমাদান প্রক্রিয়াঃ ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আবেদন ফি ৪৫০ টাকা। ফি জমা দেওয়া যাবে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের সোনালী সেবা, মোবাইল ব্যাংকিং বিকাশ ও রকেটের মাধ্যমে।

এছাড়াও ভর্তি পরীক্ষার বিস্তারিত তথ্য ও নির্দেশনা সাত কলেজের ওয়েবসাইট থেকে জানা যাবে।

প্রসঙ্গত, শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ২০১৭ সালের ১৬ ফেব্রুয়ারি রাজধানীর ঢাকা কলেজ, ইডেন কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ- এই সাত শিক্ষাপ্রতিষ্ঠানকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অধিভুক্ত করা হয়। এসব শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমানে অধ্যয়নরত আছেন আড়াই লক্ষাধিক শিক্ষার্থী।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা