শিক্ষা

 পেছাতে পারে প্রকৌশলের ভর্তি পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক: তিন প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আগামী ১২ আগস্ট গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারিত থাকলেও চলমান করোনাভাইরাস পরিস্থিতির কারণে পেছাতে পরীক্ষার সময়সূচি।

প্রকৌশলে গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির সদস্য সচিব ও চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. মইনুল ইসলাম জানান পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। সে মোতাবেক সিদ্ধান্ত নেয়া হবে।

তথ্যমতে, এবার তিনটি প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্নাতক প্রথম বর্ষে গুচ্ছ ভর্তি পরীক্ষা নেবে। ভর্তি পরীক্ষার জন্য আগামী ১২ আগস্ট নির্ধারণ করা হয়েছে। যদিও এর আগে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল গত ১২ জুন। তবে করোনা পরিস্থিতি বিবেচনায় পরীক্ষা পেছানো হয়। দিন দিন পরিস্থিতি আরও খারাপ হওয়ায় আবারও ভর্তি পরীক্ষা পেছানো হতে পারে।

এ প্রসঙ্গে অধ্যাপক মইনুল ইসলাম বলেন, আগামী ১২ আগস্ট ভর্তি পরীক্ষার তারিখ ধরেই আমরা প্রস্তুতি নিচ্ছি। তবে পরিস্থিতি কোন দিকে যায় সেটি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। পরিস্থিতি বিবেচনায় এনে এ পরীক্ষার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

প্রকৌশল গুচ্ছে ভর্তি পরীক্ষা নেয়া তিনটি বিশ্ববিদ্যালয় হলো—চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

সেমিকন্ডাক্টর শিল্প নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী

সব বাধা অতিক্রম করে স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরক...

শিল্পকলার প্রশংসায় রুনা লায়লা

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে শুক্রবার সন্ধ্যায...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা