শিক্ষা

পরিবহন-আবাসিক ফি মওকুফের ঘোষণা ঢাবির

নিজস্ব প্রতিবেদক : অবশেষে শিক্ষার্থীদের পরিবহন ও আবাসন ফি শিক্ষা কার্যক্রম স্বাভাবিক না হওয়া পর্যন্ত মওকুফ করে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার (১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রবীর কুমার সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে করোনার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলেও শিক্ষার্থীদের পরিবহন ও আবাসিক ফি দিতে হচ্ছিল। প্রতিবাদে বিভিন্ন কর্মসূচিও পালন করে আসছিল ছাত্র সংগঠনগুলো। সিনেট অধিবেশনেও এসব ফি মওকুফের দাবি জানান ছাত্র প্রতিনিধিরা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এতদ্বারা সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, কোভিড-১৯ মহামারি পরিস্থিতির কারণে মার্চ ২০২০ থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে।

এ পরিস্থিতিতে শিক্ষার্থীদের বিভিন্ন সীমাবদ্ধতা ও চাহিদা বিবেচনা করে মার্চ ২০২০ থেকে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম আরম্ভ না হওয়া পর্যন্ত সময়ের জন্য বিশ্ববিদ্যালয়ের পরিবহন ফি এবং সংশ্লিষ্টদের আবাসিক ফি মওকুফ করা হয়েছে। ইতোমধ্যে যারা উক্ত ফি পরিশোধ করেছেন তা যথাসময়ে সমন্বয় করা হবে।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা