শিক্ষা

বেরোবির উপাচার্য অধ্যাপক হাসিবুর রশিদ

নিজস্ব প্রতিনিধি, রংপুর : রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) নতুন উপাচার্য হিসেবে অধ্যাপক ড. হাসিবুর রশিদকে নিয়োগ দেয়া হয়েছে। বেরোবির পঞ্চম উপাচার্য হিসেবে তিনি এ পদে নিয়োগ পেলেন। আগামী ১৪ জুন থেকে কার্যকর হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের এ অধ্যাপকের নিয়োগ ।

অধ্যাপক ড. হাসিবুর রশিদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হিসেবে কর্মরত আছেন। ট্রেজারার হিসেবে গত বছরের ১০ মার্চ তাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। নিয়োগের ৫ দিন পর ১৫ মার্চ তিনি আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। আগামী চার বছরের জন্য তিনি উপাচার্য পদে দায়িত্ব পালন করবেন।

বুধবার (৯ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব মাহমুদুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নির্দেশ দেয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আইন ২০০৯ এর ধারা ১০(১) অনুসারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগের অধ্যাপক ও বর্তমান ট্রেজারার হাসিবুর রশীদকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। ছয়টি শর্তে তাকে উপাচার্য হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

শর্তগুলো হলো- উপাচার্য হিসেবে তার মেয়াদ চার বছর হবে। উপাচার্য হিসেবে তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি পাবেন। বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী হিসেবে সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করবেন। এ নিয়োগ ১৪ জুন ২০২১ থেকে কার্যকর হবে এবং চ্যান্সেলর যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

ড. হাসিবুর রশিদ বলেন, ‘আমি সকলকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের স্বার্থে শিক্ষার্থীদের জন্য কাজ করতে চাই এবং আমি রংপুরেই থাকবো।’

সান নিউজ/এমএইচ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা