শিক্ষা

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির ভর্তি মেলা শুরু

নিজস্ব প্রতিবেদক : ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির (আইএসইউ) ‌‘ফল ২০২১ সেমিস্টার’ উপলক্ষ্যে শুরু হয়েছে ভর্তি মেলা ।

সোমবার (৭ জুন) দুপুরে মহাখালী ক্যাম্পাসে ভর্তি মেলার উদ্বোধন করেন আইএসইউ উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খান।

উপাচার্য জানান, একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানসম্মত শিক্ষা নিশ্চিতে আইএসইউ বদ্ধপরিকর। তাই ২০১৮ সালে যাত্রার শুরু থেকে আইএসইউ বিশ্বমানের শিক্ষক, আধুনিক ক্যাম্পাস ও ব্যবহারিক শিক্ষার জন্য বিভিন্ন ল্যাব ইত্যাদি নিশ্চিত করেছে ।

করোনা মহামারির এই সময়েও আইএসইউ এর ক্লাস কার্যক্রম অনলাইনে খুবই দক্ষতার সাথে পরিচালিত হচ্ছে ।

০৭ জুন থেকে প্রতিদিন সকাল ৯:০০ থেকে সন্ধ্যা ০৬:০০ পর্যন্ত চলবে ভর্তি মেলার কার্যক্রম । ১৪ টি ক্যাটাগরিতে বিবিএ, বিএ (অনার্স) ইন ইংলিশ, বিএসসি ইন সিএসই ও বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সহ এমবিএ ও এমএ ইন ইংলিশ প্রোগ্রামে ভর্তি আগ্রহীদের জন্য রয়েছে সর্বনিম্ন ৪০% থেকে ১০০% পর্যন্ত ওয়েভার, স্কলারশিপসহ নানা সুযোগ সুবিধা ।

এছাড়াও থাকছে বিশেষ ছাড় ও আকর্ষণীয় উপহার ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির ট্রেজারার (ভারপ্রাপ্ত), এইচ. টি. এম. কাদের নেওয়াজ, রেজিস্ট্রার (আইএসইউ), প্রফেসর ড. মুহাম্মদ সাইফুল ইসলাম, মানবিক ও সমাজ বিজ্ঞান অনুষদের ডীন ও ইংরেজি বিভাগের চেয়ারম্যান কে. আহমেদ আলম এবং বিভিন্ন বিভাগের চেয়ারপার্সন, শিক্ষক শিক্ষিকা ও প্রশাসনিক কর্মকর্তারা।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

সম্মানি ভাতা বাড়ালো বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের

বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পরিবার ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদে...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা