শিক্ষা

স্থগিত হলো জাতীয় বিশ্ববিদ্যালয় স্নাতক ভর্তি

নিজস্ব প্রতিবেদক: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক ও স্নাতক প্রফেশনাল কোর্সে অনলাইনে ভর্তি আবেদন স্থগিত হয়েছে।

সোমবার (৭ জুন) বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এ কার্যক্রম স্থগিত থাকবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, করোনার বর্তমান পরিস্থিতি বিবেচনায় পূর্বঘোষিত মঙ্গলবার (৮ জুন) থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক এবং ২৩ জুন থেকে প্রথম বর্ষ স্নাতক প্রফেশনাল কোর্সে ভর্তি কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ বিষয়ে নতুন কোন সিদ্ধান্ত নেওয়া হলে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

এর আগে এক বিজ্ঞপ্তিতে জাতীয় বিশ্ববিদ্যালয় জানায়, ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি আবেদন শুরু ৮ জুন থেকে। আবেদন প্রক্রিয়া চলবে ২২ জুন পর্যন্ত। কিন্তু এটি স্থগিত হলো।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

হামে প্রাণ হারালো আরও ৬ জন, মৃত্যু বেড়ে ১২৩৩

হাম ও হাম উপসর্গে বাংলাদেশে প্রাণহানি ক্রমেই বাড়ছে...

২০ বছর পর ভিন্ন পরিচয়ে তারেক রহমান-তারো আসোর সাক্ষাৎ

দীর্ঘ ২০ বছর পর ভিন্ন পরিচয়ে দুজনের সাক্ষাৎ। জাপান...

উলিপুরে হাডুডু খেলাকে ঘিরে উৎসবের আমেজ

বিস্তীর্ণ মাঠজুড়ে কানায় কানায় দর্শকের ভিড়, খেলোয়াড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা