চলতি মাসের মধ্যেই এইচএসসির ফল প্রকাশ
শিক্ষা

চলতি মাসের মধ্যেই এইচএসসির ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক : এইচএসসি বা সমমান পরীক্ষার ফলাফল ২৮ জানুয়ারির মধ্যে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

সোমবার (১১ জানুয়ারি) মন্ত্রিসভার বৈঠক শেষে সংবাদ ব্রিফিং-এ মন্ত্রীপরিষদ সচিব এ তথ্য জানান।

সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভিডিও কনফারেন্সের মাধ্যমে মন্ত্রিসভার বৈঠকে যোগ দেন প্রধানমন্ত্রী।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ইন্টারমিডিয়েট এন্ড সেকেন্ডারি এডুকেশন অর্ডিন্যান্স ১৯৫১ (সংশোধন) অধ্যাদেশ ২০২০ এর খসড়া চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। ফলাফল প্রকাশ করা নিয়ে জটিলতা কাটাতেই এই অধ্যাদেশ। আগামী অধিবেশনের প্রথম দিনে অধ্যাদেশটি পাশ হবে বলে জানান তিনি।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা