শিক্ষা

১৮ দিনেও প্রাথমিকের অনশনকারীদের খবর নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ

নিজস্ব প্রতিবেদক : জাতীয় প্রেসক্লাবের সামনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্যানেলভুক্ত শিক্ষক নিয়োগ প্রত্যাশীরা গত ১৮ দিন ধরে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন। অনশনের এতদিনেও সরকারের পক্ষ থেকে কোনো সাড়া মেলেনি। অনশন করতে গিয়ে দেড় শতাধিক শিক্ষক নারী-পুরুষ অসুস্থ হয়ে হাসপাতালে। তারপরও অনশনকারীরা বলেছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরে যাবেন না।

শুক্রবার (৬ নভেম্বর) সকালে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ প্যানেল-২০১৮ প্রত্যাশী কমিটির সাধারণ সম্পাদক মো. আবু হাসান বলেন,প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অদৃশ্য জটিলতার কারণে ২০১৮ সালের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েও নিয়োগ বঞ্চিত আমরা। নিয়োগ বাণিজ্য ও নিয়োগের দীর্ঘসূত্রিতা যার অন্যতম প্রধান কারণ।

তিনি বলেন,সারাদেশে ২৪ লাখ পরীক্ষার্থীর মধ্যে ৫৫ হাজার ২৯৫ জন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন, যা অংশগ্রহণকারী পরীক্ষার্থীর মাত্র ২ দশমিক ৩ শতাংশ। তাদের মধ্যে ১৮ হাজার ১০৭ জনকে চূড়ান্তভাবে সুপারিশ করা হয়েছে, যা মোট পরীক্ষার্থীর মাত্র শূন্য দশমিক ৫৬ শতাংশ। সাড়ে ৩ হাজার কর্মস্থলে যোগদান করেন নি। তারা মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১৮ এর অপেক্ষমান তালিকা থেকে নিয়োগ প্রদান ও প্যানেল পদ্ধতি প্রবর্তনের দাবিতে আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন।

বাংলাদেশ প্রাইমারি এডুকেশন এনুয়াল সেক্টর পারফরমেন্স ২০১৯- এর প্রতিবেদন অনুযায়ী, মাত্র ১ জন শিক্ষক দ্বারা শিক্ষাদান চলছে ৭৯টি বিদ্যালয়ে। ২ জন ও ৩ জন শিক্ষক দ্বারা পরিচালিত হচ্ছে যথাক্রমে ১ হাজার ১২৪টি ও ৪ হাজার ৮টি প্রাথমিক বিদ্যালয়।

সান নিউজ/এসএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা