ছবি: সান নিউজ
শিক্ষা

সাজিদ হত্যার বিচারের দাবিতে ইবিতে মানববন্ধন

ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যার দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় প্রশাসন ভবনের সামনে তারা এ কর্মসূচি পালন করে। আগামী ১৭ ডিসেম্বরের মধ্যে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার করা না হলে ভিসি কার্যালয় ঘেরাও করার আল্টিমেটাম দেন শিক্ষার্থীরা।

মানববন্ধনে শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেতারাও সংহতি জানান।

শিক্ষক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন জিয়া পরিষদের কেন্দ্রীয় মহাসচিব অধ্যাপক ড. এমতাজ হোসেন, ইবি ইউট্যাবের সভাপতি অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন, সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. এ. কে. এম. মতিনুর রহমান, জিয়া পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রফিকুল ইসলাম, গ্রীন ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা।

এছাড়া ছাত্রদল, ছাত্রশিবির, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ইসলামী ছাত্র আন্দোলন ও তালাবায়ে আরাবিয়ার বিভিন্ন স্তরের নেতাকর্মীরাও মানববন্ধনে যোগ দেন।

উপস্থিতদের মধ্যে ছিলেন ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সদস্য সচিব মাসুদ রুমি মিথুন, ছাত্রশিবিরের সেক্রেটারি ইউসুফ আলী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক এস. এম. সুইট, ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি ইসমাইল হোসেন রাহাত, তালাবায়ে আরাবিয়ার সেক্রেটারি শামীম প্রমুখ।

মানববন্ধনে শিক্ষার্থীদের হাতে ‘আজকে ৪ মাস ২৫ দিন— বিচার হবে কবে?; ১৪৫তম দিনেও কি প্রশাসনের টনক নড়ে না?; সাজিদের পরিবারের ক্ষতিপূরণ কই?; তদন্ত ঠিক কত দূর?; স্যার প্লিজ সন্তান ডাকিয়েন না; ভাইয়ের লাশ কবরে, খুনি কেন বাইরে?; শিক্ষার্থীরা আপদ, খুনিরা নিরাপদ’ ইত্যাদি প্ল্যাকার্ড দেখা যায়।

শিক্ষার্থীরা বলেন, সাজিদ হত্যার ১৪৫ দিন অতিবাহিত হলেও বিচার প্রক্রিয়ায় কোনো অগ্রগতি নেই। প্রশাসন যদি বিচার করতে অক্ষম হয়, তবে তা পরিষ্কারভাবে জানানো উচিত। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন থামবে না।

ছাত্র সংগঠনের নেতারা প্রশাসনের উদ্দেশে বলেন, পুলিশের সঙ্গে সমন্বয় করে দ্রুত গ্রেফতারের সময়সীমা ঘোষণা করতে হবে। আর তা করতে না পারলে দায়িত্বশীলরা যেন ক্যাম্পাসে আরামে না থাকেন— সে ব্যবস্থা ছাত্ররাই নেবে বলে হুঁশিয়ারি দেন তারা।

অন্যদিকে উপস্থিত শিক্ষক নেতারা বলেন, সাজিদ আব্দুল্লাহ ছিলেন ‘জুলাই যোদ্ধা’; আমরা সবাই একই পরিবারের সদস্য। এমন ঘটনায় শিক্ষক সমাজ নীরব থাকতে পারে না। তারা উল্লেখ করেন, হয় ইচ্ছাকৃতভাবে বিলম্ব করা হচ্ছে, না হলে প্রশাসন সম্পূর্ণ ব্যর্থ। দ্রুত সাজিদের হত্যাকারীদের গ্রেফতার ও বিচার নিশ্চিত করার দাবি জানান তারা।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

সুশীলদের উদ্দেশে যে বার্তা দিলেন কণ্ঠশিল্পী কনকচাঁপা

জনপ্রিয় সংগীতশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা নিজের ধর্মীয় বিশ্বাস,...

কানাডার বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ, পাবেন ৫৯ হাজার ডলার

কানাডায় গবেষণার সুযোগ দিচ্ছে ইউনিভার্সিটি অব টরন্টো। ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

‘কবর দিতে বাধা, ক্ষমতায় গেলে কী করবেন?’

নিজের বসতভিটায় একজন বীর মুক্তিযোদ্ধার দাফনে বাধা দেওয়ার অভিযোগ তুলে জামায়াতে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা