ছবি: সংগৃহীত
অপরাধ

বাসে আগুনের ঘটনায় গ্রেফতার ১০          

এস এম সাইফুল ইসলাম কবির, বাগেরহাট: বাগেরহাটের রামপালে দাঁড়িয়ে থাকা বাসে অগ্নিসংযোগের ঘটনায় রামপাল থানায় একটি মামলা দায়ের হয়েছে। পরে পুলিশ অভিযান চালিয়ে ১০ জন আসামিকে আটক করেছে।

আরও পড়ুন: হত্যা মামলার আসামি গ্রেফতার

এর আগে বাসের মালিক খুলনার রূপসা উপজেলার সাইফুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেছেন।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে রামপাল থানার ওসি এস এম আশরাফুল আলম জানান, গাড়ির মালিক এজাহার দাখিলের পর বুধবার (২৯ নভেম্বর) রাতে এজাহার নামীয় আসামিদের অভিযান চালিয়ে আটক করা হয়।

আরও পড়ুন: কাশিমপুর কারাগারে আসামির মৃত্যু

আটককৃতদের বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বাগেরহাটের আদালতে প্রেরণ করা হয়েছে। অপর আসামিদের আটকের জোর চেষ্টা চলছে।

রামপাল থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (২৮ নভেম্বর) রাত ৯ টায় উপজেলার খুলনা মোংলা মহাসড়কের ফয়লাস্থ মোংলা বাস স্টান্ডের সামনে দাড়িয়ে থাকা যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

আরও পড়ুন: শিক্ষকের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ

ওই ঘটনায় রামপাল থানায় বুধবার রাতে মামলা দায়েরের পরই পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান শুরু করে। এ সময় ৮ জন বিএনপির নেতাকর্মী আটক করে তারা।

আটককৃতরা হলেন- উপজেলার কাপাসডাঙ্গা গ্রামের মৃত জব্বারের পূত্র গাজী মুজিবর রহমান (৬৮), তালবুনিয়া গ্রামের মোজাফফরের পূত্র ইব্রাহিম শেখ (৩০), শ্রীরম্ভা গ্রামের কাওসার শেখের পূত্র মোঃ হেমায়েত শেখ (৪৫), একই গ্রামের ওসমান গনি মুন্সির পূত্র মোঃ মোস্তফা মুন্সী (৫৫), কুমলাই গ্রামের শাহিন শেখের পূত্র আল মুসাব্বির ওরফে সাব্বির (২২), হোগলডাঙ্গা গ্রামের হাবিবুর রহমানের ছেলে মো. আল মিরান (২৩), সোনাতুনিয়া গ্রামের নজরুল ইসলামের পূত্র মোঃ তরিকুল ইসলাম শিমুল (৩০), কাপাসডাঙ্গা গ্রামের গোলাম মোস্তফার পূত্র মোঃ এসকেন্দার শেখ (৩৮), দলদাহ গ্রামের মৃত হাতেম আলীর পুত্র মাহাতাব মোড়ল (৬৫) ও সন্তোষপুর গ্রামের আঃ মজিদ শেখের পূত্র মোঃ আব্দুল্লাহ শেখ (৩৭)।

মামলার এজাহারে বাদী সাইফুল ইসলাম উল্লেখ করেন, গত মঙ্গলবার রাত ৯ টায় তার রেজিষ্ট্রেশনকৃত ঢাকা মেট্রো জ-১১-১১০৬ নম্বর এর দাড়িয়ে থাকা বাসটিতে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এতে বাস মালিকের ৩ লক্ষ ৬৫ হাজার টাকার ক্ষতি হয়।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা