সংবাদ সম্মেলনে নজরুল ইসলাম ও তার পরিবার
অপরাধ

জিম্মি করে মুক্তিযোদ্ধা পরিবারের জমি বিক্রি করতে চান তিনি!

নিজস্ব প্রতিবেদক:

বরিশাল: সরকারি বরাদ্দের টাকায় অসহায় মুক্তিযোদ্ধা পরিবারকে ঘর তুলে দেওয়ার কথা বলে সাদা স্ট্যাম্পে স্বাক্ষর আদায় করেন উপজেলা পরিষদের সাবেক এক মহিলা ভাইস চেয়ারম্যান। এরপর ঘর বাবদ চার লাখ টাকা ঘুষ দাবি করেন তিনি। তা না পেয়ে স্বাক্ষরযুক্ত ফাঁকা স্ট্যাম্পের বলে এখন তাদের জমিই অন্যের কাছে বিক্রি করে দেওয়ার হুমকি দিচ্ছেন ওই নারীনেত্রী। হয়রানির শিকার ওই মুক্তিযোদ্ধা পরিবার থানায় মামলা করেছেন।

বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার দক্ষিণ রাকুদিয়া এলাকায় অভিনব প্রতারণার এই ঘটনা ঘটে। অভিযুক্ত উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রিফাত জাহান তাপসী ওই এলাকার মনিরুজ্জামান মনির হাওলাদারের স্ত্রী। প্রতারণার শিকার মৃত মুক্তিযোদ্ধা মিলন হাওলাদারের ছেলে নজরুল ইসলাম ও তার ৭০ বছরের বৃদ্ধা মা মনোয়ারা বেগম।

শনিবার (৫ সেপ্টেম্বর) বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে তাপসীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে মুক্তিযোদ্ধা পরিবারটির সদস্যরা এ ঘটনার প্রতিকার কামনা করেছেন।

হয়রানির শিকার নজরুল ইসলাম অভিযোগ করেন, গত ২৯ জুলাই মুক্তিযোদ্ধাদের সরকারি ঘর দেওয়ার কথা বলে তাকে ও তার মা মনোয়ারা বেগমকে ডেকে নেন রিফাত জাহান তাপসী। তাপসী তার সরকারি কোয়ার্টারে বসে ১০০ টাকার দুটি সাদা স্ট্যাম্পে তার ও তার মায়ের স্বাক্ষর নেন।

তারা পরে স্থানীয় মুক্তিযোদ্ধা কার্যালয়ে খোঁজ নিয়ে জানতে পারেন, মুক্তিযোদ্ধাদের ঘর পেতে কোনো স্ট্যাম্পে স্বাক্ষর লাগে না। পরে তারা ওই স্ট্যাম্প ফেরত চাইলে তাপসী তা না দিয়ে আরো চার লাখ টাকা দাবি করেন।

দবিকৃত টাকা না দিলে ভুক্তভোগীদের বরিশালের উজিরপুর উপজেলার কালিরবাজারে থাকা জমি অন্যের কাছে বিক্রি করে টাকা নেবেন বলেও হুমকি
দেন তাপসী। পরে তারা স্ট্যাম্প ফেরত চেয়ে মামলা করেন। ওই মামলায় তাপসীর স্বামী রাকুদিয়া এলাকার মনিরুজ্জামান মনির হাওলাদারকে ৪নং সাক্ষী রাখা হয়েছে। তাপসীর বিরুদ্ধে এলাকায় আরো একাধিক অভিযোগ রয়েছে বলেও অভিযোগ করেন তারা।

নজরুল ইসলাম আরো বলেন, ‘আমাদের উজিরপুরের কালিরবাজার এলাকায় থাকা সামান্য কিছু সম্পত্তি আত্মসাতের লক্ষ্যে সাবেক এই মহিলা ভাইস চেয়ারম্যান প্রত্যারণার ফাঁদ তৈরি করেন। তিনি বিভিন্নভাবে আমাদেরকে হুমকি দিয়ে ওই জমি বিক্রি করতে চাচ্ছেন। বিভিন্ন মাধ্যমে আমরা জানতে পেরেছি, জমি বিক্রির জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ওই জমি বিক্রি করে দিলে আমরা পথে বসে যাবো।’

ওই এলাকার মুক্তিযোদ্ধা সার্জেন্ট জাহাঙ্গীর বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমরা অবগত আছি। নজরুলের বাবা একজন মুক্তিযোদ্ধ ছিলেন। তারা নিয়মিত ভাতাও পাচ্ছেন। এটি একটি দুঃখজনক ঘটনা। আমরা মৌখিকভাবে বিষয়টি প্রশাসনকে জানিয়েছি। আমরাও এর ন্যায়বিচারের দাবি জানাচ্ছি।’

অভিযোগের বিষয়ে জানতে রিফাত জাহান তাপসীর সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

সান নিউজ/ এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

পপির মায়ের স্মৃতিচারণে ওমর সানী, ‘পপির মাও আমার শাশুড়ি’

একসময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্...

ভারত ছাড়ার নোটিশে হাইকোর্টের হস্তক্ষেপে স্বস্তি পেলেন ইমরান খান

ভারত ছাড়ার নির্দেশ দিয়ে জারি করা নোটিশের বিরুদ্ধে আইনি লড়াইয়ে সাময়িক স্বস্তি...

ক্যারিবিয়ানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

আচরণবিধি ভেঙে শাস্তি পেলেন রউফ, জরিমানা ইংল্যান্ডেরও

আইসিসির আচরণবিধি লঙ্ঘনের দায়ে পাকিস্তানের পেসার হারিস রউফকে ম্যাচ ফির ২০ শতাং...

উলিপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী ও শাশুড়ি পলাতক

কুড়িগ্রামের উলিপুরে নিলুফা ইয়াসমিন (২১) নামে এক গৃ...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

রাসিক প্রশাসকের সঙ্গে নরওয়ের ক্রিস্টিয়ানস্যান্ড সিটির ডেপুটি মেয়রের সাক্ষাৎ

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমা...

ইনানী সৈকতে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের করুণ মৃত্যু

কক্সবাজারের উখিয়ার ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা