সংগৃহীত ছবি
অপরাধ

হিযবুত তাহরীরের শীর্ষ নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের শীর্ষ নেতা মো. আব্দুল বাতেনকে (৬০) গ্রেফতার করেছে র‍্যাব-২। রোববার (৩ সেপ্টেম্বর) রাতে তাকে মোহাম্মদপুর থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন : ঢাকায় আসছেন মিরা রেজনিক

সোমবার (৪ সেপ্টেম্বর) সকালে র‍্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি শিহাব করিম এ তথ্য জানান।

তিনি বলেন, সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের ইস্যু করা গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. আব্দুল বাতেন হিজবুত তাহরীরের শীর্ষ জঙ্গি নেতা এবং দাওয়াতি ও অর্থ বিভাগের সক্রিয় সদস্য। তিনি ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত উগ্র জঙ্গিবাদী বই প্রচার ও তরুণ প্রজন্মকে জঙ্গিবাদে উৎসাহিত করে আসছিলেন। তিনি হিযবুত তাহরীর বাংলাদেশ শাখার আমিরের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন এবং বিভিন্ন মসজিদে রাষ্ট্র ও সরকারবিরোধী লিফলেট বিতরণ ও দাওয়াতি কাজ করতেন।

আরও পড়ুন : কানাডায় গোলাগুলিতে হতাহত ৮

তিনি আরও বলেন, জঙ্গি নেতা বাতেন বিভিন্ন ছদ্মবেশ ধারণ করে গত পাঁচ বছর ধরে এলাকা ছেড়ে আত্মগোপনে থেকে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে চলে এবং জঙ্গি সংগঠনের কার্যক্রম অব্যাহত রাখে। তার বিরুদ্ধে ডিএমপির শেরেবাংলা নগর থানা, হাজারীবাগ থানায় একটি করে এবং মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানায় দুটিসহ মোট চারটি মামলা রয়েছে।

জঙ্গিনেতা বাতেনকে গ্রেফতারের জন্য দীর্ঘদিন ধরে গোয়েন্দা নজরদারি করে আসছিল র‌্যাব। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-২ এর একটি বিশেষ অভিযানিক দল রোববার তাকে গ্রেফতার করে।

আরও পড়ুন : ১৩ অঞ্চলে ঝোড়ো বৃষ্টির আভাস

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে বলেও তিনি জানান।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা