ছবি: সংগৃহীত
অপরাধ

নারীর পেটে মিলল ১৯০০ পিস ইয়াবা

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীতে এক নারীর পেট থেকে ১ হাজার ৯০০ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মা-ছেলেসহ তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন: জাবি ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

শুক্রবার (১ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আবদুল হামিদ।

এর আগে একই দিন বিকেলে জেলা শহর মাইজদীর মা ও শিশু হাসপাতালে এক্স-রে করে পেট থেকে ইয়াবা গুলো জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- কক্সবাজারের রামু উপজেলার খুনিয়া পালুং পশ্চিম পাড়া গ্রামের রহিম উল্যার স্ত্রী সাবেকুন নাহার (৫১) তার ছেলে সৈয়দ হোসেন (২১) এবং কুমিল্লা আদর্শ সদর উপজেলার আশোকতলা এলাকার মো. রকি (২১)।

আরও পড়ুন: শিক্ষার্থী কমিয়ে গবেষণায় মনোযোগ দিতে হবে

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক জানান, কক্সবাজার থেকে এক নারী তার ছেলে ইয়াবার চালান নিয়ে কুমিল্লা হয়ে নোয়াখালী আসবেন।

এমন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত ২ টার দিকে ফেনীর লালপোল এলাকায় তল্লাশি চৌকি বসিয়ে একটি বাস থেকে সাবেকুন নাহার ও তার ছেলে সৈয়দ হোসেনকে আটক করা হয়।

আরও পড়ুন: পুলিশের গাড়িতে ককটেল নিক্ষেপ

পরে তাদের ভাষ্য অনুযায়ী, কুমিল্লার পদুয়ার বাজার এলাকা থেকে আরেক মাদক কারবারি রকিকে আটক করা হয়।

ব্যাপক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে মাদক কারবারি সাবেকুন নাহার স্বীকার করে তার পেটে ১ হাজার ৯০০ টি ইয়াবা রয়েছে। পরে আটক তিনজনকে ঘটনাস্থল থেকে নোয়াখালী আনা হয়।

এরপর শহরের একটি বেসরকারি হাসপাতালে এক্স-রে করে পেটে ইয়াবা রয়েছে বলে নিশ্চিত হওয়া যায়। এক পর্যায়ে ওষুধ সেবন করিয়ে নারীর পেট থেকে ইয়াবার ৩৮ টি প্যাকেট বের করা হয়। প্রতিটি প্যাকেটে ৫০ টি ইয়াবা ছিল। সর্বমোট ১ হাজার ৯০০ ইয়াবা উদ্ধার করা হয়।

আরও পড়ুন: ভাগ্নের বিরুদ্ধে খালুকে হত্যার অভিযোগ

তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে সুধারাম থানায় এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। শুক্রবার বিকেলে ওই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা