ছবি : সংগৃহিত
অপরাধ

মানিকগঞ্জে মাদকসহ আটক ৩, পলাতক ১

নিজস্ব প্রতিনিধি: মানিকগঞ্জে পৃথক অভিযান পরিচালনা করে মাদক কারবারি ও সেবনের অভিযোগে মাদকদ্রব্যসহ ৩ জনকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এসময় একজন পালিয়ে যায়।

আরও পড়ুন: নির্যাতনকারীরা আজীবনের জন্য বহিষ্কার

সোমবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

এদিন নিয়মিত অভিযানের অংশ হিসেবে মানিকগঞ্জে ০৮ টি পৃথক অভিযান (নিয়মিত ০৪ টি ও মোবাইল কোর্ট ০৪ টি) চালিয়ে ৩ জনকে গ্রেফতার করা হয়।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সূত্রে, গ্রেফতারকৃত আসামিরা হলেন-

আরও পড়ুন: স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

১) যশোরের শার্শা উপজেলার বসন্তপুরের জ্যোতিষ দাসের ছেলে শ্রী সনজিত দাসকে (৩৫) মানিকগঞ্জের সাটুরিয়া থানাধীন তিল্লির চর এলাকায় ভাড়াকৃত বসতঘর হতে গাঁজা সেবনরত অবস্হায় ৫০গ্রাম গাঁজা সহ গ্রেফতার করা হয়।

২) মানিকগঞ্জের সাটুরিয়া থানাধীন পূর্ব চরতিল্লীর মারফত আলীর ছেলে মো. মজিবর রহমানকে (৫২) তার বসত ঘরে গাঁজা সেবনরত অবস্হায় ৭৫ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়।

৩) মানিকগঞ্জের সাটুরিয়া থানাধীন তেবাড়িয়ার আলতাফ হোসেনের ছেলে আকাশ হোসেনকে (১৯) তার বসত ঘরে গাঁজা সেবনরত অবস্হায় ৫০ গ্রাম গাঁজা সহ গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: ৫ কর্মকর্তাসহ ৬ জনকে বদলি

সাটুরিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শান্তা রহমান কর্তৃক মোবাইল কোর্টের মাধ্যমে একজন আসামিকে দেড় বছর এবং অবশিষ্ট দু’জন আসামির প্রত্যেকে ০৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

একইসাথে তিন আসামির প্রত্যেককে (৫০০/ +৫০০/ +৫০০/-) টাকা করে সর্বমোট ১৫০০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে।

গ্রেফতাকৃত আসামিদেরকে মানিকগঞ্জ জেলা কারাগারে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন: ইয়াবাসহ কারারক্ষী গ্রেফতার

অপর আসামি মানিকগঞ্জের সাটুরিয়া থানাধীন তেবাড়িয়ার নয়া মিয়ার ছেলে মো: সাইফুল উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। এসময় পলাতক আসামির বসত ঘর হতে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

পলাতক সাইফুলের বিরুদ্ধে সাটুরিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা