ফেসবুকে প্রতারণার অভিযোগে চার বিদেশি গ্রেপ্তার
অপরাধ

ফেসবুকে প্রতারণার অভিযোগে চার বিদেশি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রতারণার সাথে জড়িত থাকার অভিযোগে ৪ বিদেশিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এদের দুইজন নাইজেরিয়া ও দুইজন ঘানার নাগরিক।

প্রতারণার শিকার একজনের অভিযোগের সূত্র ধরে রাজধানীর দক্ষিণখানের কাউলা ও বসুন্ধরা এলাকা থেকে এই চার বিদেশিকে গ্রেপ্তার করা হয় বলে বুধবার (২৬ আগস্ট) সিআইডির এক ব্রিফিংয়ে জানানো হয়েছে।

ব্রিফিংয়ে আরও জানানো হয়, গ্রেপ্তারকৃত বিদেশিরা নারীদের ফেইক আইডি ব্যবহার করে লোকজনের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলে করে এবং সেই আইডি থেকে বিভিন্ন ধরনের গিফট পাঠানোর প্রস্তাব দেয়। পরে গিফটটি নেওয়ার জন্য কাস্টমস ক্লিয়ারেন্সের নামে মোটা অঙ্কের টাকা দাবি করে। এভাবে গত কয়েকমাসে দেশে অসংখ্য লোকজনের কাছ থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছে তারা।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা